এমদাদিয়া রি-রোলিং মিলসে চাঁদার দাবিতে
ফতুল্লায় সাংসদ আল আমিনের নয়া ক্যাডার পরিচয়ে তাণ্ডব
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় সাংসদ আল আমিনের নয়া ক্যাডার পরিচয়ে তাণ্ডব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র এক সপ্তাহ হয়ে গেলো। নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে এরই মধ্যে এনসিপির নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদার দাবীতে একটি রোলিং মিল বন্ধ করে দেয়ার অভিযোগ এনসিপি নামধানী নেতা আলিফ দেওয়ান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটিস্থ গুলশান রোড এলাকার এমদাদিয়া রি-রোলিং মিলসের ভিতরে। অভিযুক্ত আলিফ দেওয়ান সাংসদ লোক পরিচয়ে নির্বাচনের পর পরই এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ। আলিফ ও তার সহযোগীদের হামলায় ইয়াছিন আরাফাত, হাজ্বী আহাম্মদ হোসেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টার হাজ্বী আনোয়ার হোসেনসহ ৭সহ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অভিযুক্ত আলিফ দেওয়ানের অভিযোগ ইয়াসিন আরাফাত এনসিপির ছেলেদের রোলিং মিলের র্ভিতরে নিয়ে গিয়ে মারধর করেছে। এনসিপির নাম ভাঙ্গিয়ে ইয়াসিন আরাফাত চাঁদা আদায়ের প্রতিবাদ করায় বিপ্লবকে রোরিং মিলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করেছে। তাকে উদ্ধারে এনসিপির কর্মীরা এগিয়ে গেলে রোলিং মিলস কর্তৃপক্ষ তাদের উপরও হামলা করে। এ ঘটনায় পঞ্চবটি গুলশানরোড ও ফাজেলপুর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে ফতুল্লা থানা এলাকার এনসিপি নেতৃবৃন্দ বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে বলে জানা গেছে। অপরদিকে অভিযুক্ত আলিফ দেওয়ান শনিবার রাতেই ফতুল্লা মডেল থানায় ইয়াসিন আরাফাতসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়াও ইয়াসিন আরাফাতের পক্ষে অভিযোগ দিতে গেলে পুলিশ ইয়াসিনের আরাফাতের অভিযোগ গ্রহণ করেনি বলেও অভিযোগ ।
ত্রয়োদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের পঞ্চবটি এলাকায় এনসিপি সমর্থকদের তেমন মাঠে দেখা যায়নি। প্রার্থী আল আমিন কোনো এলাকায় নির্বাচনী এলাকায় গনসংযোগে গেলে এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করেছে। এরই ফল স্বরুপ আল আমিনকে মানুষ ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর সাংসদ আল আমিন সন্ত্রানের বিরুদ্ধে তার অবস্থান পরিস্কার করেছেন। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ না পেরোতেই সাংসদ আল আমিনের কর্মী পরিচয়ে ফতুল্লার পঞ্চবটির গুলশান রোডের এমদাদিয়া রি রোলিং মিলসে ২০ লাখ টাকা চাঁদার দাবীতে হামলা ও ভাংচূর করেছে বলে অভিযোগ উঠেছে পঞ্চবটি গুলশান রোড এলাকার আলিফ দেওয়ান,সাব্বির, বিপ্লব,সিয়াম,রাসেলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এমন দাবী এনসিপির আরেক কর্মী ও রোলিং মিল্সসের মালিকের ভাতিজা ইয়াসিন আরাফাতের।
এপ্রসঙ্গে ইয়াসিন আরাফাত জানান,আলিফসহ বেশ কয়েকজন তার চাচা আনোয়ারের রোলিং মিল্সসে প্রবেশ করে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না পেলে প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করা হবে বলেও হুমকি দেয় এনসিপি নামধারী নেতারা। এসময় তার সাথে এনসিপির নাম ব্যবহারকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। আরো জানাযায়,এ ঘটনা মুহুর্তেই ভাইরাল হওয়ার পর শনিবার সন্ধ্যায় আলিফ ও তার সহযোগীরা ফতুল্লা মডেল থানায় প্রতিষ্ঠানের মালিকপক্ষ ইয়াসিন আরাফাতসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোদ দেয়। এবং রাতেই এনসিপি নেতৃবৃন্দ পুলিশকে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা নিতে বিভিন্ন তদবীর শুরু করে। তবে শনিবার রাত অবদী থানায় কোনো মামলা নথিভূক্ত করেনি। রবিবার দুপুরে এনসিপি কর্মী বিপ্লব বাদীী হয়ে ইয়াসিন আরাফাত,আহাম্মদ হোসেন, আনোয়ার হোসেন, রাফি ও রাসেলকে আসামী করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছন। অপরদিকে, শনিবার দুপুরে ইয়াসিন আরাফাতের মার্কেটের সামনে আলিফের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক একত্রিত হয়ে হট্রগোল সৃষ্টি করতে গেলে এক পর্যায়ে আরাফাতের মা শামীমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন বলেও জানা গেছে।
চাঁদাবাজী প্রসঙ্গে এনসিপি নেতা পরিচয় দানকারী, আলিফ দেওয়ান তার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ অসত্য বলে দাবী করেন। তার দাবী,আমরা কখনো চাঁদাবাজি করিনি উল্টো চাঁদার দাবিতে বিপ্লব নামের একজনকে ইয়াছিন আরাফাত তার এমদেদিয়া রোলিং মিলের ভিতরে আটক করে রাখেন। এমন সংবাদে আমরা ইয়াছিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলের ভিতর থেকে বিপ্লবকে উদ্ধার করি।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, চাঁদাবাজীর ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


