Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কৌশলে এগোবে জামাত

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কৌশলে এগোবে জামাত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কৌশলে এগোবে জামাত

Swapno

নানা জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। জয়ের চিত্রটা নির্বাচনের আগের দিন হঠাৎ করেই পাল্টে যায়। জামায়াত জোটকে টেক্কা দিতে আশার চাইতেও বেশি ঘাম ঝড়াতে হয়েছে বিএনপিকে। তবে জামায়াত ইসলামী শরীক জোট নির্বাচনের পরের দিন নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উত্থাপন করেন। এবার সারাদেশের ন্যায় সিটি কর্পোরেশন নির্বাচনে আগে থেকেই আঁটঘাট বেঁধে নেমে মাঠে নামবেন জামায়াত ইসলামী এমন আভাসই দিয়েছেন অনেকে। যদি বিএনপি শক্তিশালী প্রার্থী না দেয় এবং বিদ্রোহীদের প্রতিহত করতে না পারে তাহলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব হারাবেন বরেও দাবী তৃণমূলের। ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটের মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাময়াত জোট কয়েকগুন শক্তিশালী হয়ে মাঠে নামবে বলেও দাবী দলের শীর্ষ নেতাদের। জামায়াত যে কোন মূল্যে সিটি কর্পোরেশনে হাড্ডাহাড্ডি লড়াই করবেন বিএনপির সাথে এমনটিই মনে করছেন রাজনৈতিক  বোদ্ধারা। প্রার্থী সিলেকশনে কোনো রকম  হের ফের হলেই মহা বিপদে পড়েত পারেন জাতীয়তাবাদী দল বিএনপি তথা জামায়াতে ইসলামী। এমন অভিমত দিয়েছেন  রাজনৈতিক বিশ্লেষক মহল।    



২০২৪  সালে ৫আগষ্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি কতোটা  দূরদর্শী তা দেখেছে জনগন। জয়ের ব্যাপারে কিভাবে নির্বাচনের মাঠ কাঁপাতে হয় সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না দলটি । যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠন করতে পারেনি,তবে ১১ দলীয় জোটে থেকে জামায়াত এখনো রাজপথে সরব রয়েছে।  গেলো নির্বাচনে যেখানে বিএনপির বিদ্রোহীরা একের পর এক দলীয় কমান্ড না মানার স্পর্ধা দেখিয়েছেন,সেখানে ১১ দলীয় জোটের কাউকে তেমন করতে দেখা যায়নি। দলীয় কমান্ড মেনে ভোটের মাঠ থেকে অনেকে সরে দাড়িয়েছেন। এমনকি দল যাকে মনোনয়ন দিয়েছে তাঁর পক্ষেই কাজ করেছেন তারা। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে এমন চিত্রই দেখা গেছে। বিএনপি নেতা আবুল কালামের প্রতীদ্বন্ধী ১১ দলীয় জোটের সিরাজুল মামুন যে পরিমান ভোট পেয়েছেন আর অল্প কিছু সংখ্যক ভোট কালাম তার বাগে আনতে না পারলে এই আসনটিও হাত ছাড়া হতে পারতো বিএনপির। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী তেমন না থাকায় আবুল কালাম নির্বাচনী বৈতরনী পাড় হয়েছেন। কালামকে কিছুটা বেগও পেতে হয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় প্রার্থী সিরাজুল মামুনকে পরাজিত করতে। সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। জনগন কোনোভাবেই সন্ত্রাসী,দখলবাজ, চাঁদাবাজকে মেনে নেবে না। মেনে নেব না বিতর্কিত ব্যাক্তিকেও। তবে জামায়াত সিটি কর্পোরেশন নির্বাচনে খুব বুঝে শুনেই তাদের প্রার্থীকে সমর্থণ দেবেন। যাতে সিটি কর্পোরেশণ নির্বাচনে বিএনপিকে তাদের কৌশলে সহযেই ধরাশায়ী করতে পারেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের মেয়র হতে বিএনপির অনেকের নামই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবে যদি পিছলে পড়ে সেক্ষত্রে বড় ধরনের মাশুল গুনতে হতে পারে দলটিকে এমনটিই মনে করছে অনেকে।  



এব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৭ বছর কারা দলের জন্য কাজ করেছেন এটা মানুষ জানে। দলের দুঃসময়ে যারা হামলা মামলা শিকার হয়েছেন তাদেরকে মূল্যায়ণ না করলে যে কোনো দলের জন্য তা হবে হীতে বীপরীত ইতিহাস এমনই বলে। দল থেকে মনোনয়ন বা সমর্থন পাওয়ার বিষয়ে তিনি বলেন,এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থণ বা মনোনয়ন চাইবেন তিনি। দল তাকে নিশ্চই মূল্যায়ণ করবেন। তৃণমূলের দাবীও এটাই বলেও তিনি মনে করেন। যারা এখন দলের সুদিনে মনোনয়ন চাচ্ছে বা তারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানান দিচ্ছে, দলে তাদের অবস্থান কি ? দল যদি সিটি কর্পোরেশন নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তৃণমূল মনোকষ্টে ভুগবেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর জয় ছিনিয়ে আনতে তৃণমূল বলিষ্ঠ ভুমিকা না রাখলে ফলাফল উল্টো হতে পারতো বলে তিনি  দাবী করেন। মনে করেন।  তৃণমূলের চাওয়া যদি দল না বুঝে তাহলে ইনজাষ্টিস হবে বলেও তিনি  জানান।



নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন,  এবার জনগন জামায়াতকে ক্ষমতায় চেয়েছিলেন। নির্বাচনের দিন ফলাফল ঘোষণার সময় দেখা গেছে সারা দেশেই জামায়াতে ইসলামী এগিয়ে আছে। কিন্তু রাত যতোই গভীর হতে থাকে ফলাফল ঘুরতে দেখা গেছে। ইলেকশন আসলে কি হয়েছে তা ঠিকই জনসম্মুখে একদিন প্রকাশ হবে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জামায়াত তথা ১১ দলীয় জোট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রার্থী দেবে।  নির্বাচিত হলেও আমরা জনগনের সাথে আছি,নির্বাচিত না হলেও আমরা জনগনের পাশে থাকবো। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনের ভুল,ত্রুটি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ যাতে ইঞ্জিনিয়ারিং করতে না পারে সেদিকেও বিশেষ খেয়াল রাখবেন দল এমনটিই তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন