ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৮ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি নিয়ে শহরের মন্ডলপাড়া ব্রীজের সামনে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে সম্মিলিতভাবে একটি বিশাল র্যালি নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দু, জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, সদস্য মোশারফ হোসেন, মাশুকুল ইসলাম রাজিব, আশরাফুল আলম রিপন, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান হাবু, একরামুল কবির মামুন, রুহুল আমিন, কামরুজ্জামান মাসুম, হাজী সেলিম হক, রহিমা শরীফ মায়া, জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ নেতাকর্মীরা।


