Logo
Logo
×

রাজনীতি

নৌকা বুঝি না, লাঙ্গল বুঝি না, সেলিম ভাই বুঝি : ভিপি বাদল (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম

নৌকা বুঝি না, লাঙ্গল বুঝি না, সেলিম ভাই বুঝি : ভিপি বাদল (ভিডিও)
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) বলেছেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম ভাই আপনি লাঙ্গলের সৈন্যই নন, আপনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। সেলিম ভাই আপনি যখন ডাক দিবেন তখন পানিতে থাকি আর আকাশে থাকি, উঁড়ে চলে আসবো! নৌকা বুঝিনা আর লাঙল বুঝিনা শুধু সেলিম ভাইকে বুঝি।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে ভিপি বাদল বলেন, আপনার বয়স কত? জন্ম কবে আপনার! আপনি বলেন, অন্যের দান দিয়ে সে দানবীর! আপনি কে? যাররা যাররা হিসাব নিবো! সেলিম ভাই ও ওসমান পরিবার; আপনাদের এর জন্য জবাব দিতে হবেনা। নারায়ণগঞ্জে মানুষ আজ ঐক্যবদ্ধ। আপনারা যা বলবেন নারায়ণগঞ্জের জণগন তাই করবে! আপনি কোনো কিছু না বলেই ডি.আই.টি মসজিদ ভাঙবেন। চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ ভাইঙা দিবেন। আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চান? দেবোত্তর সম্পত্তি দখল করে নির্বাচনের আগে ভোট চাইবেন নৌকা মার্কার? আমি বলছি নৌকা আর লাঙ্গলের বদনাম আমরা হতে দিবোনা। মনে রাখবেন মেয়র আইভী, এই বক্তব্যের জন্য আপনি প্রত্যাখ্যান হয়েছেন। আপনাকে নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাখ্যান করেছে। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর সেখানে আপনি একদিকে সিঁদুর লাগাবেন আরেক দিকে ভন্ডামি করবেন, তা চলবে না। সতেরো বছর লুটপাট করে কি খেয়েছেন জনতার কাছে হিসাব দিতে হবে।


ভিপি বাদল আরো বলেন, আপনারা জানেন আমি নৌকার বাদল। আমি আওয়ামীলীগের বাদল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলেন। তাই আমি চারিদিকে শুধুই নৌকা দেখি। আমার নেতা লাঙল মার্কার নাসিম ভাই। হাসিনা আপার নাসিম ভাই। বঙ্গবন্ধু তাকে ডেকে বলেছেন, আমার নৌকার নাসিম লাঙ্গল হয়ে গেছে! তাই লাঙ্গলের নাসিমকে আমি আবার নৌকায় তুলে নিলাম! আজ সেই লাঙ্গলের প্রতীক। উন্নয়ণের প্রতিক। মহাজোটের প্রতীক নেত্রী শেখ হাসিনা বলেছেন যে, যেখানে নৌকা নাই সেখানে সেলিম ভাইয়ের মার্কা লাঙলে ভোট দিন। কিসে ভোট দিবেন? সেলিম ভাইয়ের মার্কা লাঙলে ভোট দিন। আর যেখানে লাঙল নাই সেখানে নৌকায় ভোট দিন।


ভিপি বাদল আরো বলেন, নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন; আমার দল থেকে ও মুরুব্বীরা যা বলবে অমি তা মাথা পেতে নেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবেন তাই আমরা মাথা পেতে নিবো। 

  

ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন