টানা হেঁচড়া করে অন্যের পদককে ঝুকিপূর্ণ করবেন না :সাখাওয়াত (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম
মহানগর বিএনপি সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব নিয়ে টানা-হেঁচড়া হলে ভবিষ্যতে আওয়ামীলীগের কারো যদি এরকম কোন খেতাব থাকে সেটাও সে সময়ের মানুষ এবং সেই শাসকরা বিবেচনা করবে। তাই এই পদক নিয়ে টানা হেঁচড়া করে অন্যের পদককে ঝুকিপুর্ণ করবেন না।
তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ বে-সামরিক পদক ‘বীর উত্তম’ উপাধি পেয়েছিলেন। সেই পদক প্রত্যাহারের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের অন্তরে রয়েছে। জিয়াউর রহমানকে ছোট করে মানুষের মন থেকে তার নাম মুছে দিতে পারবেন না।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর (বীর উত্তম) খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর নেতৃত্বে এই আয়োজন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করার জন্য আজকে তারা উঠে-পড়ে লেগেছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন আরো বলেন, এই খেতাব বাতিলের সিদ্ধান্ত স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী। যারা এই খেতাব নিয়ে কারাকাড়ি করছে তারা স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্ষমতায় থাকার জন্য তারা আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, এই্ দেশের মানুষ এই সরকারকে আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না। এই দেশের জনগণ এই সরকারকে টেনে হেঁচড়ে নামাবে। তিনি এই নির্বাচন কমিশনকে বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান।
এ সময় তিনি সকল নেতাদের রাজনৈতিক মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার করতে হবে। সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহবায়ক মনির হোসেন খান, সদস্য সচিব গুলজার হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হাসান রতন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, মহানগর তাঁতী দলের সভাপতি মীর আলমগীর, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, তারেকুল ইসলাম, বন্দর উপজেলা যুবদলের সম্ভাব্য আহবায়ক মহিউদ্দিন শিশির, সম্ভাব্য সদস্য সচিব শাহীন আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রাসেল আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক লিংকন খান, ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সহ সম্পাদক দেলোয়ার শাহ, কাশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফ, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, সজিব খন্দকার, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিংরাজ খান, এলকে রনি, সিদ্ধিরগঞ্জ কৃষক দলের আহবায়ক জসিমউদ্দিন, সদস্য সচিব মনির প্রধান, যুগ্ম আহবায়ক নুর আলম, সেলিম মিয়া মিঠু, আওলাদ হোসেন খান, উজ্জল হোসেন, আলমাস খান, আলাউদ্দিন, জাকির হোসেন, মাহফুজ ভুইয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মন্টু, শ্রমিক দল নেতা আ: মতিন ভূইয়া, আবে জমজম, মুকুল, মকবুল, জাহাঙ্গির, শেখ শহিদুল, হুমায়ুন কবীর, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ, এইচএম হোসেন, সলিমুল্লাহ হৃদয়, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, আ: সালাম, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, বন্দর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব, যুগ্ম আহবায়ক আল আমিন, রোমান প্রমুখ।


