Logo
Logo
×

রাজনীতি

সমাবেশে লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫২ পিএম

সমাবেশে লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠি চার্জ করায় তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এ্যাড. রফিক আহম্মেদ,

 

যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসলাম ইসমাইল, আওলাদ হোসেন, সহ প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর।

 

সভাপতির বক্তব্যে এ্যাড. জাকির হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকেননি, মানুষের অধিকার আদায়ের জন্য রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আওয়ামীলীগের নেতারা ভারতে গিয়ে দিব্বি আরামে দিন কাটিয়েছেন।

 

তিনি বলেন, এই সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণের উপর আওয়ামীলীগ সরকারের কোন আস্থা নেই। তাই রাতের আধারে ভোট চুরি করে তারা ক্ষমতায় এসেছে। এখন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব নিয়ে ছিনিমিনি খেলছে।

 

তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ঘটনায় আটককৃত নেতাদের মুক্তি দাবি করছি।

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে চুষে খাচ্ছে। গণমাধ্যম কর্মীদের ডিজিটাল আইনের নামে কলম নিয়ন্ত্রন করছে। আপনাদের অবৈধ কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরলেই সাংবাদিকরা মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন