Logo
Logo
×

রাজনীতি

‘আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নাই’ (ভিডিওসহ)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০ পিএম

‘আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নাই’ (ভিডিওসহ)
Swapno

 

সম্প্রতি কয়েকটি বিষয় নিয়ে একটি মহল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিতর্কিত করার মিশনে নেমেছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। নারায়ণগঞ্জের সমসাময়িক নানা বিষয় নিয়ে যুগের চিন্তা অনলাইনের সাথে কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক রাজনীতে বিশ^াসী। উনি তার বিগত কর্মকা-ে সেটি প্রমাণ করেছেন। উদাহরণস্বরুপ বলতে পারি, মাসদাইরে কবরস্থান, শ্মশান, খ্রিস্টান কবর, গির্জা একসাথে। সেখানে তিনি শুধু কবরস্থানেরই উন্নয়ন করেননি, একই বাউন্ডারির মধ্যে সবাইকে এনে তিনি প্রমাণ করেছেন  নারায়ণগঞ্জ শহর সম্প্রীতির শহর, অসাপ্রদায়িক চেতনার শহর।

 

 


মেয়র আইভীর নানা উন্নয়ন কাজের সূত্র টেনে আবু সুফিয়ান বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভী দীর্ঘ ১৭ বছরে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জের ৯৫ ভাগ ড্রেনেজে এবং রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন। এসব উন্নয়নের পাশাপাশি তিনি প্রত্যেকটি এলাকায় একটি উন্মক্ত খেলার মাঠের ব্যবস্থা করছেন, জলাশয় সংরক্ষণ করছেন। জিমখানায় শেখ রাসেল পার্ক তৈরি করে দিয়েছেন যেখানে মানুষ এখন নিশ^াস ফেলার জায়গা পাচ্ছে। আলী আহম্মদ চুনকা পাঠাগার একটি অত্যাধুনিক পাঠাগারে রূপান্তরিত হয়েছে। নগরভবন রূপান্তরিত হচ্ছে। কদমরসূলে শেখ হাসিনা বিজ্ঞান কমপ্লেক্স হচ্ছে। বন্দরের ২৫নং ওয়ার্ডে, ২৩নং ওয়ার্ডে পূবপাড়ায়, কদমরসূলে একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি। মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানের যে মসজিদটি নিয়ে ভূয়া আন্দোলনের পায়তারা করছে, সেখানে মাত্র ৩/৪ শতাংশের উপর একটি মসজিদ ছিল। সেখানে মেয়র ২০ শতাংশ জায়গার উপর একটি ৩ তলা মসজিদ নির্মাণ করেছেন। এভাবে মেয়রের উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে অন্তত ৭দিন বলতে হবে। জনগণের ভোটে যেভাবে নির্বাচিত হয়েছেন, একসময়ের হেভীওয়েটের তকমা লাগানো ছিল এমন ব্যক্তিদের বিরুদ্ধে, তারা মেয়রের এসব উন্নয়নে ঈর্ষাণিত হচ্ছেন। নির্বাচনের মেয়রের কাছে ধরাশায়ী হওয়ার কারণে একটি পক্ষ যিনি তার পরাজয়ের গ্লানি এখনো তার মন থেকে মুছতে পারেননা, ওই ইন্ধন থেকেই বারবার তিনি নারায়ণগঞ্জ শহরকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, মেয়র আইভীকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এটি সম্পর্কে নারায়ণগঞ্জের মানুষ অবগত।
 


মেয়র আইভীর উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই ওই চক্রটি অপপ্রচারে নেমেছে দাবি করে সুফিয়ান বলেন, পৌরসভার সময় বাদ দিয়ে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত মেয়র আইভী বন্দর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ শহরে যেসব উন্নয়ন করেছেন, তাঁর উন্নয়নে সাধারণ মানুষ মেয়র আইভীকে তাদের মনে যেভাবে স্থান দিয়েছেন, এখন মেয়র আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সেই সাহস অনেকেরই নেই। মেয়র আইভীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবার মতো প্রার্থীও এই মুহুর্ত্বে নারায়ণগঞ্জে নেই। অনেকেই হয়তো প্রার্থী হতে পারবেন তবে জনগণের মনিকোঠায় একজনের অবস্থান, সেটি ডা.সেলিনা হায়াৎ আইভী। আর এই বিষয়টিকে ধ্বংস করার জন্য একটি পক্ষ বারবার চেষ্টা করে যাচ্ছেন। তবে আমি বলবো, এটি শুধু মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নয়, ডা. সেলিনা হায়াৎ আইভী বিগত সময় থেকে ত্বকী হত্যা থেকে শুরু করে, গুম হত্যার বিরুদ্ধে যেভাবে তিনি প্রতিবাদ করে আসছেন,  অপরাজনীতির বিরুদ্ধে তিনি যেভাবে কথা বলছেন, এসব প্রতিবাদের কারণেই আজ নারায়ণগঞ্জ শহর শান্ত। ওসব অপর্কম, কুকর্মের বিচার হয়ে গেলে অনেকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, রাজনৈতিক সংকটে পড়ে যাবেন। সংকট এড়াতে তারা বারবার মেয়র আইভীকে অপদস্ত করার চেষ্টা করেন।   


আবু সুফিয়ান বলেন, মেয়র যে উন্নয়ন করেছেন তা শুধু নারায়ণগঞ্জের মানুষই নন, তা সারা দেশবাসীই অবগত। ৯টি সিটি করপোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোশেনে কী ধরণের উন্নয়ন হয়েছে তা নারায়ণগঞ্জবাসী ও দেশবাসী জানেন। এটা সবাই দেখছে। এখানে উন্নয়নটা শেষ কথা নয়, এখানে ইগোটিক সমস্যা, এখানে প্রতিহিংসার সমস্যা রয়েছে। প্রতিহিংসার ইন্ধন যিনি খেলছেন তিনি ২০১১ সালে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছেই হেরেছেন। অনেক ব্যবধানে হেরেছেন। আমার মনে হয়, তিনি ওই হারটাকে তিনি মেনে নিতে পারেননি। উনার  শেষ নিঃশ^াস ত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এই পরাজয়ের গ্লানি ভুলতে পারবেননা। আর ভুলতে পারবেননা বিধায়ই তিনি বারবার মেয়রকে আঘাত করার চেষ্টা করেছেন। তবে তিনি জানেন, বিত্তশালী, অর্থশালী, ক্ষমতা হলেই মানুষকে দাবিয়ে রাখা যায়না। মেয়র আইভীর একটি বিজয়, প্রতিবাদই প্রমাণ করেছে ক্ষমতাশালী, বিত্তশালীরা কখনো মানুষকে দাবিয়ে রাখতে পারেনা। জনগণের রায়ই চূড়ান্ত রায়। সৎ থেকে উন্নয়ন করতে হবে। এটি মেয়র আইভীই প্রমাণ করেছে। তাই অপপ্রচারের জবাব জনগনই বিগত সময়ের মতো ব্যালটের মাধ্যমেই দিয়ে দিবে।


ষড়যন্ত্র আগেও হয়েছে মন্তব্য করে আবু সুফিয়া বলেন, ২০১১ এবং ২০১৬ তে বারবার ষড়যন্ত্র হয়েছে। প্রতিবার নির্বাচনের বছর আসলেই এই ষড়যন্ত্রটি নতুন করে শুরু হয়। তবে এসব ষড়যন্ত্র অতীতেও যেমন টিকেনি, এখনো টিকবেনা। এই ষড়যন্ত্রকারীরা ২০১৮ সালে হকার ইস্যু তৈরি করে মেয়রকে মেরে ফেলার চেষ্টা করেছিল। নারায়ণগঞ্জবাসীর প্রচেষ্টায় সেদিন মেয়র রক্ষা পেয়েছিল। সর্বোপরি আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহ মেয়র আইভীর উপর থাকায়,  মেয়রের উন্নয়ন, জনগণের ভালোবাসা থাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষ মেয়র আইভীর উপর আস্থা রাখে। মেয়রের উন্নয়ন ও নীতির কারণে মেয়র আইভী আজকের অবস্থানে চলে এসেছেন। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রচার করুক এগুলো মেয়রের ক্ষেত্রে হিতে বিপরীত হয়। যারা এসব করছে তারা অতীতেও সফলও হয়নি। নারায়ণগঞ্জে যে কেউ ঘুরে দেখলেই বুঝতে পারবেন মেয়র আইভী কতখানি জনপ্রিয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন