Logo
Logo
×

রাজনীতি

বারবার বলছি, আসেন একসাথে বসেন : শামীম ওসমান (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৬ পিএম

বারবার বলছি, আসেন একসাথে বসেন : শামীম ওসমান (ভিডিও)
Swapno

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এমপি শামীম ওসমান বলেছেন, চেষ্টা করতেছিলাম নারায়ণগঞ্জের সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। কিছু কিছু মানুষ আছেন, যারা একসাথে কাজ করতে চাননা। আমরা ডাবল লাইন এনেছি, সেটি শহরে ঢুকলে এখন যেমন আছে তার চাইতে বেশি অকেজো হয়ে যাবে। ‘বারবার বলছি, আসেন একসাথে বসেন’। আমি রেলমন্ত্রীকে বলেছি চাষাঢ়া পর্যন্ত স্টপিজ করলে ভালো হয়। কিন্তু আমাদের মধ্যেই কেউ হয়তো বলবে, শামীম ওসমান রেললাইন চাষাঢ়া পর্যন্ত নিয়ে গেছে। যারা এসমস্ত নোংরা রাজনীতি করে, এপাড়-ওপাড় রাজনীতির করে, নোংরা কথাবার্তা বলে তারা এধরণের ঘটনা ঘটাবে। এখানে সাংবাদিকরা ভূমিকা নিতে পারে। সকল জনপ্রতিনিধিদের জিজ্ঞাসা করতে পারেন, আপনার কি চান? একবার যদি এটা হয়ে যায়, তবে শহরে চলাচল করা কঠিন হয়ে পড়বে। ২নং রেলগেট এলাকায়  রেলওয়ের প্রচুর সম্পত্তি আছে, আমি বলেছি, সেখানে আপনারা হাসপাতাল থেকে শুরু করে যা ইচ্ছা করতে পারেন। সেখানে প্রচুর দামি সম্পত্তি। নারায়ণগঞ্জে ঢুকার রাস্তা ও বের হওয়ার রাস্তা যদি আলাদা হয়, দুটি ছোট ফ্লাইওভার করে দিলে নারায়ণগঞ্জ অনেক সুন্দর শহর হবে।

 


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


শামীম ওসমান বলেন, হকারদের রাস্তায় মেরে মেরে লাভ নাই। কিছু করে তারা খায়। এ করে যানজট নিরসন করা যাবেনা। প্ল্যান মাফিক কাজ করতে হবে, বিশেষ করে সিটি করপোরেশনের সাথে আলোচনা করতে হবে, একটা মতামত নিতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর নারায়ণগঞ্জ শহর রাখা যাবে।     


শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে কোন জায়গায় জমি কিনি নাই, সম্পদ করি নাই, ওয়ারিশ কিনি নাই। কেউ প্রমাণ করতে পারলে এই মুহুর্ত্বে রাজনীতি ছেড়ে চলে যাবো। কোথাও করি নাই। আমার ভাই সেলিম ওসমান অকাতরে দিয়ে যাচ্ছেন। তার চেয়ে অনেক বেশি টাকাওয়ালা লোক আছে, তারা দিচ্ছেনা। এগুলো থাকবে।ওগুলো থাকবেনা, আমি মানুষের সম্পদ চালাকি করে ধর্মীয় সম্পদ খেয়ে ফেলবো, চালাকি করে ওয়াকফ সম্পদ নিয়ে যাবো। এগুলো থাকবেনা। চিরস্থায়ী সত্য আমরা কেউই থাকবেনা। আমাদের সবারই উচিৎ সপ্তাহে একবার কবরস্থান, শশ্মানে যাওয়া উচিৎ।


শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে শান্তি দরকার। সেই শান্তির জন্য পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা দরকার। সামনে আবার নির্বাচন আসছে। ইউপি, উপজেলা নির্বাচন আসছে। ভালো জনপ্রতিনিধি হওয়া দরকার। জনপ্রতিনিধিদের নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে হাতে নিয়ে একটি কমিটি করা দরকার যাতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মানুষ সবচাইতে বেশি শান্তিতে থাকতে চায়।  


শহরের অব্যবহৃত চীফ জুডিশিয়াল ভবন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ভবনটি করতে ৪০ কোটি টাকা খরচ হয়েছে। এগুেেলা সরকারের টাকা মানের জনগণের টাকা। তিন বছর ধরে ভবনটি তৈরি হলেও নষ্ট হচ্ছে পড়ে পড়ে। সেখানে যেহুতু উকিলরা যাবেন, সেটা সম্ভবও না, নষ্ট হওয়ার চেয়ে হার্ট ইন্সটিটিউট করা হোক। নারায়ণগঞ্জে হার্টের চিকিৎসার কোন ব্যবস্থা নেই, এটা আমাদের ব্যর্থতা। হার্ট ইন্সটিটিউট হলে মানুষ চিকিৎসার জন্য কিছু সময় পাবে নারায়ণগঞ্জে। সঠিক সময়ে হাসপাতালে নেয়া গেলে মানুষ বেঁচে যাবেন। স্বাস্থ্যমন্ত্রী কথা দিয়ে গেছেন, এটি হার্টের হাসপাতাল করার জন্য আইনমন্ত্রণালয়ে বলবেন।  


এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু,  সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন