বিএনপি’র প্রতিবাদী সমাবেশ যোগ দিতে মিছিলসহ রাজিব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৯ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব 'বীর উত্তম' বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে যোগদান করতে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন পর রাজপথে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তবে পুলিশের বাধায় নির্ধারিত সময়ের আগেই বিক্ষোভ সমাবেশ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে নেতৃবৃন্দ।
এই বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে শহরের মিশনপাড়া মোড় থেকে জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে চাষাঢ়া চত্বর দিয়ে প্রেসক্লাবের সামনে যাওয়ার পূর্বেই পুলিশের বাধার মুখে পড়ে।
পরে রাজিবের নেতৃত্বে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জের রাজপথে রাজিবের নেতৃত্বে জ্বালাময়ী শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চাষাড়ার আশপাশ। চাষাঢ়া চত্বরের সামনে পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে রাজিবের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। রাজিবের এই শ্লোগানে নতুন করে আবারও উজ্জ্বীবিত তৃনমুল নেতাকর্মীরা ।
এ সময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া, সহ সম্পাদক আ. জব্বার, স্বেচ্ছাসেবক দল নেতা শৈবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদল নেতা শাহাজাদা আলম রতন, সামাউল ইসলাম স্বর্না, রুবেল হোসাইন, মো. সিফাত, মোজাম্মেল হক, মো. পিয়াল, তরিকুল ইসলাম সরকার,
সাইফুল ইসলাম, বিদ্যুৎ মোল্লা, আ. মতিন, জুবায়ের জাবেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল কিবরিয়া, ন্যাট্য সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সহসভাপতি নাজিম পারভেজ অন্তূ, হামিদুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম রসি, প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান রাব্বি, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম রনি, রুহুল আমিন, আমিনুল ইসলাম, মো. জিহাদ, মিদাদ ভূঁইয়া প্রমুখ।


