Logo
Logo
×

রাজনীতি

পুলিশের বাঁধায় পাঁচ মিনিটেই শেষ জেলা বিএনপির প্রতিবাদ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৫ পিএম

পুলিশের বাঁধায় পাঁচ মিনিটেই শেষ জেলা বিএনপির প্রতিবাদ
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ সমাবেশ করতে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই দাড়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। সেখানে পুলিশ বাঁধা দিলে পাঁচ মিনিটেই শেষ হয়ে যায় তাদের পূর্ব থেকে ঘোষিত বিক্ষোভ সমাবেশ।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি'র এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

 

দুপুর তিনটা থেকেই বিএনপি নেতৃবৃন্দ সমাবেশ শুরু করলে নারায়ণগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে ৫ মিনিটের ভিতরে সমাবেশ শেষ করার নির্দেশ দেয়। তাই নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বেই ৫ মিনিটের মধ্যে বিক্ষোভ সমাবেশ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারসহ নেতৃবৃন্দ।

 

অন্যদিকে বিকাল চারটায় বিক্ষোভ সমাবেশে হওয়ার কথা থাকায় তিনটার পর থেকে সমাবেশে যোগদান করতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। কিন্তু নেতাকর্মীরা এসে দেখে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শেষ। 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দু, নজরুল ইসলাম পান্না, সদস্য এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মোশারফ হোসেন, মোশারফ হোসেন, আশরাফুল আলম রিপন, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান হাবু, একরামুল কবির মামুন, রুহুল আমিন, কামরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন