Logo
Logo
×

রাজনীতি

দুই সমাবেশ নিয়ে বিব্রত, ব্যবস্থা নেয়ার দাবি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ পিএম

দুই সমাবেশ নিয়ে বিব্রত, ব্যবস্থা নেয়ার দাবি
Swapno

সম্প্রতি হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখল হিন্দু সম্প্রদায়ের একাংশ এবং চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের জায়গা সংক্রান্ত জটিলতা নিয়ে মহানগর ওলামা পরিষদ পৃথকভাবে দুটো সমাবেশ করেছে। তবে স্থান ও বিষয় আলাদা হলেও অভিযোগের তীর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দিকে। এই সমাবেশ দুটোকে নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিব্রত বলে দাবি কয়েক নেতার।   


খোদ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘হিন্দুদের দেবোত্তর সম্পত্তি ও ওলামাদের কয়েকটি অভিযোগ নিয়ে শহরে যে দুটি মানববন্ধন হয়েছে তাতে আমরা অবশ্যই বিব্রত। অভিযোগের সত্যতাগুলো কি সেটি নিয়ে ভাববার কারণ রয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ সে যেহুতু আমাদের দলের, তাই আমাদেরও ভাববার কারণ রয়েছে।আমি এসব অভিযোগগুলোর ব্যাপারে উর্ধ্বতন নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে ঘটনা তলিয়ে দেখার বিষয়ে বলবো।’


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে যারা মসজিদ মাদ্রাসা ভেঙে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে দুষ্কৃতিকারি এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে তিনি নিজে ব্যবস্থা গ্রহণ করবেন। আর হিন্দুদের দেবোত্তর সম্পত্তি (জিউস পুকুর) দখলের ব্যপারেও আইনী প্রক্রিয়া চলছে। কোনো ব্যক্তির জন্যে যদি দলের সুনাম নষ্ট হয় তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  


জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেন, ‘আমরা যেটুকু জানি যে, জিউস পুকুর হিন্দুদের দেবোত্তর সম্পত্তি। তাই উনার বিরুদ্ধে যদি সেই সম্পত্তি দখলের অভিযোগ উঠে তাহলে উচিৎ হবে সেটা ছেড়ে দেওয়া। সে মেয়র হোক বা যেই হোক। আর এই কথা মসজিদ মাদ্রাসার ক্ষেত্রেও এক।’


মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, ‘মেয়র হোক বা যেই হোক। কারো  বিরুদ্ধে যদি দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ উঠে; আর এতে যদি দলের সুনাম ক্ষুন্ন হয় তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যদি শামীম ওসমানের নেতৃত্বে গত সিটি করপোরেশনের নির্বাচনে আইভীকে সাহায্য না করতাম তাহলে সে নির্বাচনে জয় লাভ করতে পারতো না।’


মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জুয়েল হোসেন বলেন, ‘আসলে হিন্দুদের সম্পত্তি দখল এবং মসজিদ মাদ্রাসা ভেঙে পার্ক বানানোর বিষয়টি খুবই খারাপ একটি বিষয়। এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে পাশাপাশি দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি মনে করি এসব কাজের জন্য মেয়রের আশেপাশের লোকজনই তাকে উৎসাহিত করছে।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন