পুলিশি বাঁধা উপেক্ষা করে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৮ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
দুপুর আড়াইটা থেকে কর্মসূচি স্থলে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে। পরে তারা ব্যানার নিয়ে দাঁড়াতে চাইলে তাদের বাঁধা প্রদান করে সদর মডেল থানা পুলিশ। সভাস্থল থেকে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর কিছুক্ষণ পরই নেতাকর্মীরা ব্যানার নিয়ে পুনারায় “বাংলাদেশের আরেক নাম, জিয়াউর রহমান” শ্লোগান দিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করে।
সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট জাকির হোসেন বলেন, অনির্বাচিত সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের খেতাব ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যার নাম এদেশের মানুষের হৃদয় থেকে কখনোই মুছে দেয়া যাবে না। তিনি ছিলেন এদেশের খেটে খাওয়া মানুষের নেতা।
তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কথা বলে, অথচ তারাই মুক্তিযোদ্ধাদের অপমান করছে। এর জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকেন। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেননি। তিনি পাকিস্তানীদের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তার স্বাধীনতা যুদ্ধের খেতাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, জুলুমবাজ সরকার মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিয়েছ। ১৯৭২ সালে স্বাধীনতা যুদ্ধের পর মন্ত্রিপরিষদের সিদ্ধান্তেই এদেশে বীরশ্রেষ্ঠ, বীরবীক্রম, বীরউত্তম, বীরপ্রতিক খেতাবে ভূষিত করেছিলো এদেশের সাহসী যোদ্ধাদের। সেই সময় শেখ মুজিবুর রহমান তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করেছিলো। আজকে যদি বিচার করতে হয় তাহলে শেখ হাসিনার বিচার করতে হবে।
মহানগর বিএনপির সহসভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এ্যাড. রফিক আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশা,
দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ রিপন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
মহানগর বিএনপি নেতা আবুল কাশেম, নজরুল ইসলাম সরদার, সুলতান আহম্মেদ, আল-মামুন, ফয়েজ উল্লাহ সজল, কামাল, হুমায়ুন কবির, নবী, ছাউদ চুন্নু, সিদ্দিক সরদার, মনির হোসেন, সাফী আহম্মেদ, হাবিবুর রহমান হাবিব, মেজবা উদ্দিন স্বপন, মহাসিন মিয়া, হারুন শেখ, শহীদ মেম্বার, এবি সিদ্দিক, আলী হোসেন, মহানগর যুবদলের সহসভাপতি নাজমুল হক রানা প্রমুখ।


