Logo
Logo
×

রাজনীতি

খেলোয়ার সাহেব, এমপি হতে পদত্যাগ করে মেয়র নির্বাচন করুন : সুফিয়ান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৩ পিএম

খেলোয়ার সাহেব, এমপি হতে পদত্যাগ করে মেয়র নির্বাচন করুন : সুফিয়ান
Swapno

শুক্রবার বিকেলে চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ আয়োজিত সমাবেশের পর এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান যুগের চিন্তা অনলাইনকে জানান, ‘আজ যারা চিলে কান নিয়ে গেছে, কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌঁড়াচ্ছেন তারা নারায়ণগঞ্জ ও বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে উদ্বুদ্ধ করে নারায়ণগঞ্জ শহরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তবে তাদের জানা উচিৎ, এটা ডিজিটাল বাংলাদেশ, এনালগ নেই দেশ। মানুষ বললেই এখন বিশ্বাস করেনা। যারা বড় বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, তাদের চ্যালেঞ্জের জবাব আগামী সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমেই মানুষ দিয়ে দিবে। যে খেলোয়ার কয়দিন পরপর অস্ত্রের মহড়া নিয়ে খেলছেন, লাঠিসোটা নিয়ে খেলছেন, মানুষ এখন এসব খেলা পছন্দ করেননা। মানুষ চায় উন্নয়নের, মানুষ চায় পরিচ্ছন্ন রাজনীতির। খেলার রায় দেয় নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে। তারা যদি এতো বড় খেলোয়ারই হয় তবে, নির্বাচনের জন্য তারা প্রস্তুত হোক। আমার আহবান জানাবো, হেফাজতের প্রার্থী দিয়ে নির্বাচনে তাদের জনপ্রিয়তা যাঁচাই-বাঁছাই করুক ভোটের মাধ্যমে। আমি বলবো, ২০১১ সালের নির্বাচনে যে খেলোয়ার ফেল করে গেছেন, প্রয়োজনে এমপি থেকে পদত্যাগ করে মেয়র নির্বাচন করুক, দেখা যাবে, তাঁর জনপ্রিয়তা কতখানি বেড়েছে। ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা। এখানে খেলোয়ারের নাম আজকের সমাবেশের বক্তারাই বলে দিয়েছে।  কোন খেলোয়ারের নির্দেশে খেলাটা হচ্ছে, এটা ৫ বছরের শিশুও  তাদের বক্তব্যগুলো শুনলে অনুধাবন করতে পারবে। কার ক্ষমা চাওয়া উচিৎ, কে কি করতে চায় তা পরিষ্কার।’ 


আবু সুফিয়ান আরো যোগ করেন, ‘যেখানে মাসদাইর কবরস্থান মসজিদটি ছিল একতলা ৩ শতাংশ জায়গার উপর সেখানে এখন প্রায় ২০/২৫ শতাংশ জায়গার উপর ৩ তলা একটি পূর্ণাঙ্গ মসজিদ হয়েছে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে একটি মাদ্রাসা ছিল, সেটি সিটি করপোরেশনের কোন মাদ্রাসা ছিলনা। সেখানে কোন মাদ্রাসা করতে হলে দাপ্তরিকভাবে কেউ আবেদন করতে পারতো! এখানে আন্দোলন করার মতো কিছু নেই। দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে বাগে জান্নাত মসজিদ প্রসঙ্গে কখনো বলা হয়নি, মসজিদটি ভেঙে দেয়া হবে। এই মসজিদটি সম্পূর্ণ ওয়াকফ জায়গার উপর নির্মিত হয়েছে। সেখানে সিটি করপোরেশনের কাছে প্রথমে ৬ শতাংশ, পরে ১০ শতাংশ, এরপরে আরো ৭ শতাংশ নিয়ে মোট ১৭ শতাংশ চাওয়ার দাবি মেয়র মেনে নিয়েছে। এরপরেও তারা প্লানের বাইরে গিয়ে যেভাবে অপরিকল্পিতভাবে কাজ করছে। সেখানে তারা সিটি করপোরেশনকে কাজ করতে না দিয়ে ব্যক্তিগতভাবে কাজটি করার জন্য করবে বলে ঠিক করেছে। আশ্চর্যের ব্যাপার হলো যার বিরুদ্ধে এতো অভিযোগ তারা করছেন, যে তিনি মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, অথচ তাঁর ব্যক্তিগত জায়গাটিও তিনি মাদ্রাসার জন্য দান করে দিয়েছেন। যারা এতো মায়াকান্না কাঁদছেন, তাদের জানা উচিৎ, মাসদাইর কবরস্থান মসজিদটি ডা.সেলিনা হায়াৎ আইভীর মাধ্যমে হয়েছে। যে খেলোয়ার খেলা খেলছেন, তাঁর বন্ধুর আহবানে ৩ কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ করে দেয়া হচ্ছে, ২৫নং এবং ২৩নং ওয়ার্ডে একটি করে মসজিদ করছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। এভাবে একাধিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, কবরস্থানে বাউন্ডারি, সৌন্দর্য্যবর্ধণ করছে সিটি করপোরেশন। পাশাপাশি সিটি করপোরেশন হিন্দু মন্দিরের সম্পত্তিগুলো সংরক্ষণ করছে। ডা. সেলিনা হায়াৎ আইভী পারস্পরিক সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছেন।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন