Logo
Logo
×

রাজনীতি

কারা ছাত্র লীগে জড়িত হতে পারেন,তা জানেন শামীম ওসমান:রিয়াদ (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯ পিএম

কারা ছাত্র লীগে জড়িত হতে পারেন,তা জানেন শামীম ওসমান:রিয়াদ (ভিডিও)
Swapno

 

১০ ফেব্রুয়ারি ছিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের  ৩১ তম জন্মদিন। বিশেষ এই দিনে তিনি ছাত্র লীগের নানা খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন যুগের চিন্তা অনলাইনের সাথে।

 


রিয়াদ বলেন, শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ শিক্ষার্থীরা, শিক্ষকমন্ডলী সকলেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্র লীগের রাজনীতি করে এটা আমার কাছে খুবই ভালো পাওয়া।


নারায়ণগঞ্জ ছাত্র লীগ অপেক্ষাকৃত কম বিতর্কিত হওয়ার কারণ প্রসঙ্গে রিয়াদ বলেন, কেন্দ্রীয় ছাত্র লীগের গঠনতন্ত্র অনুযায়ী নারায়ণগঞ্জ ছাত্র লীগ পরিচালিত হয়। জেলা ও মহানগর ছাত্র লীগের প্রত্যেকটি ইউনিটের অভিভাবক জননেতা এমপি শামীম ওসমান। তিনি নিজেও একজন সাবেক ছাত্র নেতা ছিলেন, তোলারাম কলেজেও নেতৃত্ব দিয়েছেন। একারণে তিনি বুঝতে পারেন কোন ধরণের ছেলে অথবা মেয়েরা ছাত্র লীগের রাজনীতিতে জড়িত হতে পারেন।


রিয়াদ জানান, এমপি শামীম ওসমান মনে করেন, যাদের আসলেই ছাত্রত্ব আছে অর্থাৎ ছাত্র, যারা ছাত্রসূলভ আচরণ করে, যারা খারাপ কাজকর্মে জড়িত নন, যাদের পরিচ্ছন্ন ইতিহাস আছে, তাদের দিয়েই তিনি ছাত্র লীগের রাজনীতিটি করান। এমপি শামীম ওসমান নির্দেশনা দেন, সাধারণ শিক্ষার্থীরাই ছাত্র লীগের রাজনীতি করবে। তার নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জে আমরা সুষ্ঠু ও সুন্দর ছাত্র লীগ উপহার দিতে পারছি। আমাদের প্রয়োজনে এমপি পুত্র অয়ন ওসমানের কাছে যাই। তিনি আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেন।


রিয়াদ বলেন, ছাত্র লীগ অনেক বড় সংগঠন তাই এখানে কয়েকজনের নামে অভিযোগ আসতে পারে। সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা অব্যাহতি দিয়েছি। এবং বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে আবেদন পাঠিয়েছি।  আমরা পরিচ্ছন্নভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।


ছাত্রদের অধিকার আদায়ের বাইরেও নানা কাজ করা প্রসঙ্গে রিয়াদ বলেন, ছাত্র লীগের অনেক দায়িত্ব ও কাজ আছে। নারায়ণগঞ্জ শহরের ছেলে কিংবা মেয়েরই ছাত্র লীগের অংশ। সেক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিকের ভূমিকা পালন করাসহ অন্যান্য ভালো কাজও ছাত্র লীগের ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে। এসব থিওরি এমপি শামীম ওসমান আমাদের দেন। তার কারণ ছাত্র লীগের ছেলেরা যদি এগুলো পারে তবে অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনও একাজগুলো আরো ভালো ভাবে করতে পারে। এসব উদ্যোগে মানুষ বুঝতে পারে ছাত্র লীগ ভালো উদ্যোগ নিয়েছে, আমাদেরও নেয়া উচিৎ।


নারায়ণগঞ্জে একটি বিশ^বিদ্যালয়ের জন্য সবাই উদগ্রীব ছিলো বলে জানান রিয়াদ। তিনি বলেন, তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় করা হলে আমরা সুফল পেতাম। তবে অবশেষে সকলকে ধন্যবাদ, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। এটাতে আমরা আনন্দিত। ছাত্র লীগ ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।


রিয়াদ বলেন, বিগত ১ বছর শিক্ষার্থীদের পড়াশোনা হচ্ছেনা। তারা অবসর সময় পার করছে। শিক্ষার্থীরা ইন্টারনেটে ক্লাসগুলো করতে পারছেনা। অনলাইনে পরীক্ষা হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে যদি ইন্টারনেটের সুযোগ সুবিধা করে দিতো এটা শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনতো।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন