জিউস পুকুর নিয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনের পরামর্শ (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৬ পিএম
সম্প্রতি জিউজ পুকুরের দেবোত্তর সম্পত্তি এবং ডিআইটি মসজিদ প্রসঙ্গ ট্যক অব দ্যা টাউন। এই দুই বিষয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শহর। আর এটিতে আওয়ামী লীগেরই দুটি পক্ষ প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
যুগের চিন্তা অনলাইনের সাথে দেয়া এক স্বাক্ষাতকারে গিয়াস উদ্দিন বলেন, এটা ক্ষমতাশীন দলের মধ্যে হচ্ছে। আমি এটাকে বলবো. নিশ্চয়ই এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে। প্রকৃতপক্ষে আমার কাছে মনে হয়না একটা দেবোত্তর সম্পত্তি কিংবা মসজিদ রক্ষার জন্য দরদ নিয়ে এই প্রোগ্রামগুলো হচ্ছে।
কেননা, এটা অনেক পূর্বের জিউস পুকুর। যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো অনেক দিনের পুরোনো ঘটনা।
তিনি বলেন, নগর পরিকল্পনায় কিংবা কোন এলাকার উন্নয়নে যদি এমন হয় কোন মসজিদ হোক, মন্দির হোক, রাস্তা কিংবা বাড়িঘর হোক বৃহত্তম পরিকল্পনার থাকলে স্থানান্তর করতে হলে এটা সচরাচর সব জায়গাতেই হচ্ছে। ভেতরের বিষয়টি আমি সত্যিই জানিনা।
তিনি বলেন, যারা এসব করছে, তারা মূলত একই দলের। এটা তারা বসেই করতে পারে। এরজন্য কোন জনসভা ডাকার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। কিন্তু এটার জন্য কেন কাঁদা ছোড়াঁছুঁড়ি, মানুষকে উস্কে দেয়া। দাঙ্গা-হাঙ্গামা হতে পারে এমন দিকে নিয়ে যাওয়া আমরা মনে হয় এটা ঠিক হচ্ছেনা। এটা সাময়িক স্বার্থের জন্য হয়তো কিছু করতে পারে। তবে ভবিষ্যতের জন্য যারা করছে তারাও বুঝতে পারবে, একই দলের হয়ে এধরণের কর্মসূচি ঠিকনা। নারায়ণগঞ্জকে স্থিতিশীল রাখার জন্য, নারায়ণগঞ্জের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মনে হয় তাদের বসা দরকার, কথা বলা দরকার। ঐক্যমতে পৌঁছে সবকিছু করা দরকার।


