Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত’র প্রতিবাদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১১ পিএম

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত’র প্রতিবাদ
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

বুধবার (১০ ফেব্রুয়ারি) জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত গ্রহণে জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আহবায়ক তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

 

বার্তায় পাঠানো এক বিবৃতিতে তারা উল্লেখ করেন, যেই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় দিশেহারা জাতি সাহসী হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, একজন অন্যতম সেক্টর কমান্ডার হয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে সংগঠিত করেছিলেন, অসামান্য বীরত্ব ও দক্ষতায় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এর ‘বীর উত্তম’ খেতাব বাতিলের  সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো সমগ্র মুক্তিযুদ্ধকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করার প্রচেষ্টা করা।

 

বার্তায় তারা আরো জানান, এই সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরণের ভয়ংকর ও নিকৃষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস চালিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রচেষ্টা একটি জঘন্য ও প্রতিহিংসাপরায়ণ কাজ বলে তারা উল্লেখ করেন।

 

তারা প্রশ্ন রাখেন, এই সরকার গত ১৪ বছরে বিএনপির উপর অন্যায় অত্যাচার করে, জিয়া পরিবারকে ধ্বংস করার নানা প্রকারের চেষ্টা করেও কি বুঝতে পারে নাই যে, জিয়াউর রহমান ও তার দল বাংলাদেশের মানুষের কাছে পর্বতসম আস্থারস্থল, যা শতচেষ্টা করেও টলানো যাবে না।

 

সরকারের উদ্দেশ্যে তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমানকে অপমান করার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবেন না। এই দেশটাকে বিশ্বের দরবারে আর হেয় করবেন না। মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার নির্দেশনা দিন। না হলে, চরম আন্দোলনের মাধ্যমে এই ধরণের হীন চেষ্টার জবাব দেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন