Logo
Logo
×

রাজনীতি

মালার ভাষ্য খোকন সাহার দাবি সত্য, আরাফাতের নাকচ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৭ পিএম

মালার ভাষ্য খোকন সাহার দাবি সত্য, আরাফাতের নাকচ
Swapno

জিউস পুকুর রক্ষার দাবি নিয়ে আয়োজিত সমাবেশে খোকন সাহার বক্তব্য এখন ট্যক অব দা টাউন। বিশেষ করে তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ব্যবহার করেছন। সেখানে খোকন সাহা বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন ২০১৬ সালের ২১ আগস্ট এক স্বাক্ষাতকারে আনোয়ার ভাই বলেছেন, মেয়র আমাকে বেঈমান বলছে? আমার (আনোয়ার হোসেন) পরিষ্কার বক্তব্য, ‘রাতভর মেকানিজ্যম করেছি। জামাত-শিবিরের সাথে আতাঁত করে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে ফেল করিয়েছি!’ খোকন সাহা দাবি করে বলেন, এটা আমার বক্তব্য না, আমার নেতা আনোয়ার ভাইয়ের বক্তব্য।


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা বলেন, ‘আসলে আনোয়ার ভাই যখন ২০১৬ সালে মেয়র নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়ে পেলো না তখন তিনি কয়েকটি পত্রিকায় জামাত শিবিরের সাথে আঁতাতের বিষয়ে বলেছিলেন। একবার দাদার (খোকন সাহা) অফিসে তিনি এসেছিলে সে সময়েও তিনি...। যাই হোক অফ দ্যা রেকর্ড আর অন দ্যা রেকর্ড তিনি এই কথা বলেছেন।’


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, ‘খোকন সাহা যে বলেছেন ২০১৬ সালের নির্বাচনে জামাতের সাথে আঁতাত করে আনোয়ার ভাই শামীম ওসমানকে হারিয়েছে এটা মোটেও সত্য কথা নয়। কারণ সেই নির্বাচনে আমি খুবই ভালোভাবে জড়িত ছিলাম। এই রকম কিছুই তখন ঘটেনি। খোকন সাহার এই কথা বলার কারণ সে তখন শামীম ওসমানের নির্বাচন করেছে। আমার মনে হয় খোকন সাহা যে ২৫ বছর যাবৎ সাধারণ সম্পাদক পদে থাকায় সে খুবই অভিজ্ঞ নেতা। তাই তার মুখে এমন অসংলগ্ন বক্তব্য মানায় না।’


বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু বলেন, ‘খোকন সাহা যখন বলেছেন যে আনোয়ার ভাই জামাতের সাথে আঁতাত করে শামীম ওসমানকে পরাজিত করেছে তখন আমরা শামীম ওসমানের সাথে কাজ করেছি। তবুও খোকন সাহা যেটা বলেছে সেটা আনোয়ার ভাই আর খোকন সাহার বিষয়। আমার এখানে কিছুই বলার নেই।’


আওয়ামী লীগ নেতা কামাল মৃধা বলেন, ‘খোকন সাহা যে বলেছেন আনোয়ার ভাই জামাতের সাথে আঁতাত করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা খোকন সাহা ওসমান পরিবারের কথা শুনে বলেছেন। আজকে খোকন সাহা যাই হয়েছেন, যত সম্পত্তি করেছেন ভারতে, সবই ওসমান পরিবারের দেওয়া। আর সবচেয়ে বড় কথা, খোকন সাহা আওয়ামীলীগ নেতা হয়েও সে কখনো নৌকায় ভোট দেয়নি। আর আজকে সেই খোকন সাহাই আনোয়ার ভাইয়ের মতো বিশুদ্ধ একজন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে কথা বলছে, এটা বড়ই দুঃখের বিষয়।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন