Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৫ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেন মহানগর কৃষকদলের আহবায়ক মনির হোসেন খান এবং সদস্য সচিব গুলজার হোসেন খান।

 

মত বিনিময় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, কমিটিতে পদ পাওয়াটাই বড় কথা নয়। বরং  আসল কাজ হচ্ছে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। তাই সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যে কমিটি আজ ঘোষিত হলো, সে কমিটির নেতাকর্মীরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিটির সবাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, মাইনুদ্দিন মোল্লা, মোঃ ইমতিয়াজ, মোঃ সবুজ, মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, মোঃ আলমগীর হোসেন, সবুজ আহ্মেদ, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন বেপারী, জহিরুল ইসলাম, আওলাদ হোসেন, রশিদ খান ও সদস্য সচিব মনির হোসেন প্রধান।

 

সদস্য হাজী মোহাম্মদ গোলজার হোসেন খান, নুর আলম সিকদার, শাহ আলম খান, হুমায়ুন কবির, সেলিম মালিক, আশরাফ উদ্দিন, সেলিম ভুঁইয়া, আব্দুর রাজ্জাক, মোঃ আরশাদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম, জাকির হোসেন, গিয়াস উদ্দিন, ফেরদৌস মিয়া, রিপন মিস্ত্রি, মোঃ জয়নাল ও মোহাম্মদ জামাল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন