খোকন সাহার যে বক্তব্যে চটেছেন আনোয়ার হোসেন! (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৭ পিএম
দেওভোগের জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি রক্ষা নিয়ে সম্প্রতি একটি সমাবেশ হয় ৬ ফেব্রুয়ারি।
সমাবেশে বক্তব্যের শেষ পর্যায়ে মেয়র আইভীকে উদ্দেশ্য করে এড. খোকন সাহা বলেন, ভুল আপনি করেছেন। আমি করতে রাজি না। আপনি কয়দিন ধরে রাজনীতি করেন?
কবে আসছেন? অনেক কিছু বলতে হয়।
খোকন সাহা বলেন, আপনার জমু চাচা ৯২ সালে শামীম ওসমানকে ধরেছেন। বললেন, চুনকা ভাইয়ের রক্ত আইছে, একটা কিছু দাও।
অনেকে বাধা দিলেও শামীম ওসমানের উদার মন। তিনি বললেন, জমু চাচা চাইছেন, একটা কিছু হবে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন।
খোকন সাহা বলেন, ২০০৩ সালের নির্বাচন, আপনাকে যারা নমিনেশন দিয়েছেন। তারাই বলবে, কিভাবে নমিনেশন পেলেন।
এরপর খোকন সাহা বলেন, আমার নেতা মহানগর সভাপতি আনোয়ার ভাই তো বলছেনই।
২০১৬ সালের ২১ আগস্ট এক স্বাক্ষাতকারে আনোয়ার ভাই বলেছেন, মেয়র আমাকে বেঈমান বলছে? আমার (আনোয়ার হোসেন) পরিষ্কার বক্তব্য, রাতভর মেকানিজ্যম করেছি। জামাত-শিবিরের সাথে আতাঁত করে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে ফেল করিয়েছি!
খোকন সাহা দাবি করে বলেন, এটা আমার বক্তব্য না, আমার নেতা আনোয়ার ভাইয়ের বক্তব্য।


