Logo
Logo
×

রাজনীতি

আলোচনায় ভিপি বাদলকে নিয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৪ পিএম

আলোচনায় ভিপি বাদলকে নিয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য (ভিডিও)
Swapno

 

সম্প্রতি জিউস পুকুরের দেবোত্তর সম্পত্তি নিয়ে উত্তপ্ত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের রাজনীতি। কিছুদিন আগে এক বেফাঁস  মন্তব্য করে বেকায়দায় পড়েন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। পরবর্তীতে ক্ষমা চেয়ে কেন্দ্রের হস্তক্ষেপে রেহাই পান তিনি। 

 

 

এই রেশ কাটতে না কাটতে সমালোচনায় জড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল। তার সেই বক্তব্য নিয়ে নানা মত প্রকাশ করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছাড় দেননি যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমও।  সোমবার (৮ ফেব্রুয়ারি) বন্দরের কুঁড়িপাড়ায় জেলা পরিষদের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিপি বাদলকে এক হাত নেন জাহাঙ্গীর আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের বক্তব্যটি এখন আলোচনায়। অবশ্য ভিপি বাদলকে নিয়ে এখনো কোন মন্তব্য করেননি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। 

 

ভিপি বাদল ৭ ফেব্রুয়ারি জিউস পুকুর সংলগ্ন সমাবেশে যে বক্তব্য দেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন