রাজাকারের ছেলেদের প্রতিষ্ঠিত করছেন সেলিম ওসমান : জাহাঙ্গীর আলম
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৭ পিএম
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এমপি সেলিম ওসমানের উদ্দেশ্যে বলেছেন, এই অঞ্চলের এমপি সেলিম ওসমান রাজাকারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠিত করছেন। মুক্তিযুদ্ধের বই মুনতাসির মামুনের লেখা রাজাকারদের তালিকায় বন্দরের রফিক রাজাকারের নাম উঠে এসেছে। আর সেই রাজাকারের ছেলে মাকসুদকে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে পাশ করিয়েছেন আমাদের এমপি সেলিম ওসমান। যারা নৌকা মার্কাকে ডুবিয়ে দেন তাদের প্রতিষ্ঠিত যারা করছেন তাদের দিয়ে আ’লীগের মঙ্গল কখনোই সম্ভব নয়। বন্দরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সন্নিকটে। আমরা আনোয়ার ভাইকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী'র কাছে যাবো। বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদেই আমরা নৌকা মার্কা প্রার্থী চাইবো। নৌকা যাকেই দেবে আমরা তার জন্যই কাজ করব।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থাার ২৭নং ওয়ার্ডস্থ কুড়িপাড়া উচ্চ বিদ্যারয় মাঠ সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু'র জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ও নারায়ণগঞ্জ পরিষদ ৩নং ওয়ার্ড এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌকা নিয়ে কোন কথা বলার অধিকার নেই আপনার। কোথাকার কোন লাঙ্গল। লাঙ্গল দিয়ে এখন হালচাষ হয় না। এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ হয়। লাঙ্গল লাথি মেরে নদীতে ফেলে দেন। প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবে আমরা তার জন্য কাজ করব।
জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আলহাজ¦ আলাউদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ার¤্রান আলহাজ¦ আনোয়ার হোসেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের পেনাল চেয়ারম্যান ১নং ওয়ার্ড আলহাজ¦ সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের ৭নং ওয়াডৃ সদস্য মোমÍাফিজুর রহমান মাছুম, মহানগর আওযামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হায়দার পুতুল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গনী ভূইয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধূরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ আহসান হাবিব, যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত ও মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ। ২৭ নং ওয়ার্ড আওযামীলীগ নেতা অ্যাডঃ মামুন সিরাজুল মামুনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জসিম উদ্দিন জসু, ২৪ নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী প্রমুখ।


