Logo
Logo
×

রাজনীতি

অভিশাপ দেবোনা, আল্লাহ তাদের হেদায়েত করুন : আনোয়ার হোসেন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯ পিএম

অভিশাপ দেবোনা, আল্লাহ তাদের হেদায়েত করুন : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমাকে নিয়ে কিছু নেতা কটু কথা বলেছে। আমি নাকি জামায়াত শিবিরের সাথে আঁতাত করে আইভীকে পাশ করিয়েছি। অভিভাক হিসেবে আমি তাদেরকে অভিশাপ দিব না। আমি বলব আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করেন। জেলার ৫টি আসনের সংসদ সদস্যরা আমাকে গুরু হিসেবে দেখে। আমি কখনো অন্যায়ের কাছে মাথানত করি নাই। ধর্য ধারন করে আজ আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। 


সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডস্থ কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বালুমাঠে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের উদ্দ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আনোয়ার হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে করোনা কালে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা শহরে ও বন্দরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, সাবান এবং হেন্ডস্যেনিটেজার বিতরণ করেছি। আজকেও তার র্নিদেশে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। আমি আমার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সানিদ্ধ পেয়েছি। তিনি আমাকে ওই দিন বলেছিলেন জনগন হলো চালিকা শক্তি। জনগনের পাশে থেকে জনগনের সেবা কর। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে জনগনের কল্যানে কাজ করার জন্য। 


জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের পেনাল চেয়ারম্যান ১নং ওয়ার্ড আলহাজ¦ সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের ৭নং ওয়াডৃ সদস্য মোমÍাফিজুর রহমান মাছুম, মহানগর আওযামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হায়দার পুতুল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গনী ভূইয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধূরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ আহসান হাবিব, যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত ও মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন