Logo
Logo
×

রাজনীতি

যে বক্তব্যে তীব্র সমালোচনায় ভিপি বাদল (ভিডিওসহ)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১০ পিএম

যে বক্তব্যে তীব্র সমালোচনায় ভিপি বাদল (ভিডিওসহ)
Swapno

 

সম্প্রতি এক সমাবেশে দেয়া জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ মো. বাদলের (ভিপি বাদল) এক বক্তব্যে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। জিউস পুকুরেরর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে ৬ ফেব্রুয়ারি ডাকা এক সমাবেশে ওই বক্তব্য দেন ভিপি বাদল।

 

 

বক্তব্যে তিনি বলেন, কেউ যদি দলে থেকে দলের বদনাম করেন। তাকে নৌকা মার্কায় ভোট দিবেন না। দলে থেকে হিন্দু মুসলমান ভাইদের উপর মেয়র কথা বললে ভয় পাবেন না। এ সময় তিনি বলেন, আপনাদের সাথে আমি ভিপি বাদল, খোকন সাহা, শামীম ওসমান ও সেলিম ওসমান আছে।

 

মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের মাটিতে মেয়র নমিনেশন চাওয়ার আগে দেবোত্তর সম্পত্তিটি লিখে দেন। জনতাকে উদ্দেশ্য করে ভিপি বাদল বলেন, আপনারা কি তাকে আর ভোট দিবেন?

 

তিনি বলেন, নৌকার বদনাম করতে দেয়া যাবে না। হতে দেবো না। মেয়রের বিরুদ্ধে ভিপি বাদল জামাত-বিএনপির অনুচর বলে অভিযোগ তোলেন।

 

তিনি বলেন, আপনি (মেয়র) আওয়ামীলীগে থেকে খন্দকার মোশতাক। জনগণকে তাকে চিনে নিতে বলেন ভিপি বাদল। এরআগে তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, জ¦লে পুড়ে আপনি ছাই হবেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগের সহসভাপতি হয়ে আমার বন্ধু খোকন সাহার বিরুদ্ধে আপনি মামলা করেছেন!

 

পাইছেন কি আপনে? 

 

এরপর ভিপি বাদল জনতাকে জিজ্ঞাসা করেন, সবাই জেগে আছে কিনা? তিনি বলেন, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত দেবোত্তর সম্পত্তি নিতে দেবো না।

 

এরআগে ভিপি বাদল বলেন, আমার বন্ধু খোকন সাহাকে নিয়ে কথা বললে নারায়ণগঞ্জ শহরে দাউ দাউ করে আগুন জ¦লবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন