Logo
Logo
×

রাজনীতি

মেয়র আইভীকে নিয়ে এ কী বোমা ফাটালেন খোকন সাহা! (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৫ পিএম

মেয়র আইভীকে নিয়ে এ কী বোমা ফাটালেন খোকন সাহা! (ভিডিও)
Swapno

 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা নারায়ণগঞ্জের দেওভোগে জিউস পুকুরের দেবোত্তর সম্পত্তি দখল নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশ্যে বলেছেন, আপনি আমাকে এক বক্তব্যে দায়িত্ব নিয়ে কথা বলতে বলেছেন। আমি তাই বলছি। খোকন সাহা জিউস পুকুর সংক্রান্ত ৬টি দলিল দেখিয়ে দাবি করেন, পুকুরের যে দেবোত্তর সম্পত্তিগুলো দখলের কথা বলা হচ্ছে সেসব দলিলে মেয়র আইভীর মা, দুই ভাইসহ অন্যান্য আত্মীয়দের নামে হয়েছে। খোকন সাহা দাবি করেন, তিনি দায়িত্ব নিয়ে সত্য কথা বলছেন, তিনি প্রয়োজনে মেয়র আইভীকে আরেকটি মামলা করতে বলেন।

 


শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দেওভোগ জিউস পুকুর সংলগ্ন এলাকায় জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।  
বক্তব্যে খোকন সাহা মেয়র আইভীর বিরুদ্ধে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিও দখলের অভিযোগ আনেন। তিনি ওয়াকফ সম্পত্তি দখল করতে দেবেননা বলে জানান।


খোকন সাহা বলেন, জিউস পুকুর সম্পত্তি দখল দলিলেল মাস্টার মাইন্ড কে তা তিনি জানেন। তিনি এই মাস্টার মাইন্ডের নামও বলে দেবেন। খোকন সাহা মেয়র আইভীকে বলেন, দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দিলে যদি বলা হয় গলায় কলসি দিয়ে এই পুকুরের পানিতে ডুবে মরতে তাতেও তিনি রাজি  আছেন।
 খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জ শহরের ৫০ বছরের ইতিহাস তিনি জানেন। তিনি ওই মাস্টারমাইন্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘর থেকে বের হতে পারবেননা।  দেবোত্তর সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেন।


মেয়র আইভীকে খোকন সাহা আরো বলেন, দেবী মায়ের দোহাই দিয়ে নির্বাচনে ভোট চাইবেন, আবার মায়ের সম্পত্তি খাবেন, তা হবেনা।
খোকন সাহা বলেন, জিউস পুকুরের জন্য প্রাণ গেলে আমি প্রাণ দিতে রাজি আছি।


মেয়র নির্বাচন করা প্রসঙ্গে খোকন সাহা বলেন, এই শহরে ২৫ বছর ধরে আছি। এই দেবোত্তর সম্পত্তি ছাড়েন, আমরা কয়েকজন গোলাম হিসেবে আপনাকেই নির্বাচনে পাশ করিয়ে আনবো।


মেয়র আইভীকে খোকন সাহা বলেন, খোকন সাহাকে মামলা দিলে পালিয়ে যাবে! আপনিই তো পালিয়ে যাবেন।


মেয়র আইভীকে বলেন, এই জিউস পুকুর নিয়ে আপনার পাশে থাকা লোকেরাই আপনার বাবাকে ডুবিয়েছিলেন। আপনাকেও ডোবাবেন তারা।


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যার্টাজী। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস সভাপতি লিটন সাহা, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, পূজা পরিষদ নেতা সঞ্জয় কুমার দাস সহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন