Logo
Logo
×

রাজনীতি

আপনারা তাকে ভোট দিবেন না : ভিপি বাদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম

আপনারা তাকে ভোট দিবেন না : ভিপি বাদল
Swapno

জেলা আওায়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, নারায়ণগঞ্জের মাটিতে ঐ মেয়র নমিনেশন চাওয়ার আগে দেবোত্তর সম্পত্তিটা দেবোত্তর সম্পত্তির নামেই লিখে দিন। কেউ যদি দলে থেকে দলের বদনাম করেন, তাহলে আপনারা তাকে ভোট দিবেন না। জনগণকে লক্ষ্য করে তিনি বলেন, আপনারা কি আর তাকে ভোট দিবেন? দলের বদনাম করলে সইবেন? নৌকার বদনাম করতে দেয়া যাবে না, হতে দিব না।

 

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দেওভোগ আখড়ার জিউস পুকুর পাড়ে জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, কেউ দলে থেকে হিন্দু মুসলমান ভাইদের উপর, যারা মসজিদে যায়, যারা মন্দিরে যায়, যারা গীর্জায় যায়, প্যাগোডায় যায় ওদের বিরুদ্ধে কোন মেয়র কথা বললে, ভয় পাবেন না। আপনাদের সাথে আমি ভিপি বাদল আছি, শামীম ওসমান আছে, খোকন সাহা আছে, সেলিম ওসমান সাহেব আছেন।

 

ভিপি বাদল জনগণের উদ্দেশ্যে মেয়রকে চিনে নিতে বলেন। মেয়রের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধীরা, জামাত শিবির ও বিএনপিরা যেমন করে আল জাজিরা টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই স্বাধীনতা নস্যাৎ করার হীনচক্রে লিপ্ত, আপনি (মেয়র) তার অনুচর। আপনি আওয়ামীলীগে থেকে খন্দকার মোশতাক।

 

সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যার্টাজী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুসহ নেতৃবৃন্দ।

 

সঞ্চালনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন