Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ বিএনপির ৪২ নেতাকর্মী’র বিরুদ্ধে চার্জ গঠন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৮ পিএম

সোনারগাঁ বিএনপির ৪২ নেতাকর্মী’র বিরুদ্ধে চার্জ গঠন
Swapno

২০১৮ সালের সোনারগাঁও থানা পুলিশের দায়েরকৃত নাশকতার মামলার আসামী, সোনারগাঁ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪২জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলা নং- ৬৫(১০)১৮।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিলটন হোসেনের আদালতে এ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

 

এ সময় আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহিম বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সোনারগাঁ থানা পুলিশের নাশকতার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২জন নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

 

আসামিরা হলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য খন্দকার আবু জাফর, কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রমজান সরকার, বারদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, সহসভাপতি নেহাল উদ্দিন মেম্বার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, মুশফিকুর রহমান মোহন, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা নাসির প্রধান রুপচাঁন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আরিফ হোসেন, যুবদল নেতা ফারুক, সুমন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন