Logo
Logo
×

রাজনীতি

অনেকে মন্ত্রী-এমপি হয়েছেন মানুষের পাশে দাঁড়ায় নাই :  আনোয়ার হোসেন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৮:০৯ পিএম

অনেকে মন্ত্রী-এমপি হয়েছেন মানুষের পাশে দাঁড়ায় নাই :  আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ আ'লীগে কোন বিভাজন দেখতে চাই না।  আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। আমার এমপি হওয়ার শখ নাই। জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা নাই। কারণ অনেকে মন্ত্রী-এমপি হয়েছে মানুষের পাশে দাঁড়ায় নাই।  আল্লাহ সহায় থাকলে আমি বেঁচে থাকলে আজীবন মানুষের পাশে থাকব৷ 

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে বন্দরের চাপাতলী এলাকায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বন্দর থানার উদ্যোগে নাসিকের ২৬ এবং ২৭ ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী কমিটির আয়োজিত আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আনোয়ার হোসেন আরো বলেন, ফজর নামাজ শেষে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ শুরু করে। তিনি আমাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দিয়েছে আমি এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেরাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ করেছে মানুষের কাজ করতে।  মানুষের পাশে দাঁড়াতে। আর আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।  আমি বিশ্বাস করি মানুষের মধ্যে আল্লাহ বিদ্যমান।  মানুষকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে। এই বিশ্বাসেই আমি কাজ করে যাচ্ছি। করোনাকালে নারায়ণগঞ্জ এর সবজায়গায় আমরা মানুষের পাশে ত্রাণ নিয়ে পাশে ছিলাম।  

 

নাসিক ২৭ নং ওয়ার্ড জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূইয়া,মহানগর আ'লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম আহসান হাবীব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক  জি এম আরমান, মহানগর আ'লীগের সদস্য আবেদ হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন