Logo
Logo
×

রাজনীতি

জয়ী হলে বিএনপি আইনজীবী ফোরামকে ধলেশ্বরীর ওপারে পাঠাব : খোকন সাহা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৭:২২ পিএম

জয়ী হলে বিএনপি আইনজীবী ফোরামকে ধলেশ্বরীর ওপারে পাঠাব : খোকন সাহা
Swapno

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা বলেছেন, ২৮ তারিখ আইনজীবী সমিতির নির্বাচনে বিকেল ৫টায় ভোট গণনার পর আমরা দেখিয়ে দিব। ম্যাডাম খালেদা জিয়াকে বাংলার জনগণ যেভাবে শীতলক্ষ্যায় নিক্ষেপ করেছে, আমরাও আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল নিয়ে নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে ধলেশ^রী নদীর ওপারে পাঠিয়ে দিবো।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আদালতপাড়ায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে শেষ প্রচারণার দিনে আওয়ামী প্যানেলের প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

খোকন সাহা বলেন, বার ভবনের কাজ করে দিচ্ছেন এমপি সেলিম ওসমান, জায়গা দিয়েছেন শামীম ওসমান। টাকা লাগে নাই। বিএনপিপন্থীরা এটাকে বলেন মূলা। আমরা এই মূলাই ঝুলাবো। বিনা পয়সায় এটা ১০ তলাও হতে পারে। 

 

তিনি বলেন, ২০০৫ সালে সরকারি ৩৫লাখ টাকা এনে দোতলায় ১৭ লাখ টাকা খরচ করে বাকি টাকার হিসেবে দেন নাই। আইনজীবী সমিতি ভবন সবার। এখানে কারো কোন ব্যক্তিগত চেম্বার হবে না।

 

খোকন সাহা বলেন, আমার একসময়ে নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান এখন বিএনপি’র আইনজীবী ফোরামের সদস্য সচিব। তিনি এখন তাদের মিছিল করেন। রাজনীতি তিনি বিএনপি’র করতেই পারেন। একসময় আমরা তার সন্ত্রাস বিরোধী আন্দোলন করতাম। এখন ফজলু ভাই এমন পল্টি খেয়েছেন, তিনি এখন আগুন সন্ত্রাসীদের নিয়ে মিছিল করছেন। সবাইকে বলতে চাই, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ফজলু ভাই থেকে শেখা রাজনীতিই এই নির্বাচনে প্রয়োগ করতে চাই।

 

তিনি আরো বলেন, আজ থেকে ২১ বছর আগে ২০০৭ সালে স্যারকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত করার জন্য বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী এই হুমায়ুন সরকারকে ২ লাখ টাকা দেয়া হয়েছে। তিনি সেটা বাড়িতে নিয়ে গিয়েছিলেন। উনার অভ্যাসটাই এরকম। আমরা ১০ লাখ টাকা দিতে চাই না। তারা অনেক দুর্নীতি করেছেন। হুমায়ুন সাহেবের আরেক নাম ২ লাখ। পুরাতন বারের ১৬ লাখ সরকারি টাকার কোন হদিস নাই। আজাদ সাহেব ২০০৩ সালে  বার থেকে ২ লাখ টাকা ধার নিয়েছেন। এবার সভাপতি নির্বাচিত হলে মোহসীনকে উদ্ধার করতে মামলা করার অনুরোধ করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন