নোয়াখালির বিএনপি’র নেতাকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৭:০৮ পিএম
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চন্দ্রগঞ্জ আলাইয়াপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে সিদ্বিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জোহাইর তাকে প্রথমে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, টিটুকে আটকের পর বেগমগঞ্জ থানায় যোগাযোগ করে জানতে পারি তার নামে একাধিক মামলা রয়েছে। তাই তাকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার সে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অপ্রকৃস্থ অবস্থায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজন খবর দিলে তাকে পুলিশ গ্রেফতার করে।
তবে টিটু হায়দারের স্ত্রী নুসরাত জাহান মনি জানান, তিনি নোয়াখালী থেকে রাজধানীর ডেমরার হাজীগঞ্জে তার খালাতো বোনের বাসায় বেড়াতে আসেন। তাঁর অপরাধ একটাই তিনি শুধু বিএনপির রাজনীতি করেন। এলাকায় তার যথেষ্ট সুনাম আছে। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার স্বামীর অপরাধ থাকলে আদালত তার বিচার করবে।


