বন্দরে অগ্রগামী সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী'র পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার স্মরণে আলোচনা সভা,দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৪জানুয়াারি) বিকেলে নাসিক'র ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ টিক্কারমোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তথা বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে সিক্ত হয়ে যারা কাজ করেন, গরিব-দুঃখীদের পাশে দাঁড়ায় তারা কিন্তু মরে না তাদের মৃত্যু নাই। তাদের কিন্তু মানুষ মনে থেকে সরাতে পারে না। পৃথিবীর সকল মহাপুরুষই মানবসেবা করে গেছেন। এই সেবকদেরই একজন আমাদের গোলাম সারোয়ার। যেটা আজকে আপনাদের উপস্থিতিই বলে দেয়। তার মধ্যে যথেষ্ট আদব ছিলো। তিনি কখনো কারো সাথে বেয়াদবি করেনি। মনে রাখবেন আদবে আল্লাহ মিলে,বেয়াদবে আল্লাহ নাই।
তিনি আরো বলেন,দেশের সকল ক্রান্তিলগ্নে আ'লীগ সবসময় মানুষের পাশে থাকে। যার ধারাবাহিকতায় এই করোনাকালে নির্ভয়ে আ'লীগ ও অঙ্গসংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিলো। কিন্তু বিএনপি কি করেছে? বলেন, তারা কি করতে পারে তারা পারে লুটপাট করতে। লুটপাটে চ্যাম্পিয়ন তারা। পরিশেষে এই করোনাকালে তিনি (গোলাম সারোয়ার)বেঁচে থাকলে অবশ্যই আপনাদের পাশে থাকতেন এবং মানবসেবার অনন্য দৃষ্টান্ত দেখাতেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোঃ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,আ'লীগ নেতা শাহজাহান মোল্লা,ছাত্রলীগ নেতা সোয়েব মোঃ লিটন।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রগামী সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী'র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, মোঃ জসিম খন্দকার, মোঃ সুমন, মোঃ উজ্জল,লুৎফর রহমান,যুবলীগ নেতা মাসুম আহমেদ, মোঃ মিঠু ও মো.রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা রবিউল আউয়াল সানি।


