Logo
Logo
×

রাজনীতি

মহানগরের ওয়ার্ডগুলোতে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে : আনোয়ার হোসেন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১০:১৭ পিএম

মহানগরের ওয়ার্ডগুলোতে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন, মহানগর আওতাধীন ২৭টি ওয়ার্ডে আমরা আওয়ামীলীগের কমিটি গঠন করতে পারিনি। তবে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। মহানগর অন্তঃভ’ক্ত ওয়ার্ড কমিটি গঠন করতে হলে আমার এবং দলের সাধারন সম্পাদকের অনুমতি লাগবে। 

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বন্দর থানার উদ্যোগে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

১৯ নং ওয়ার্ড  বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জসিম উদ্দিন জসুর সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনী, মহানগর আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম চৌধূরী, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর আওয়ামলিীগ নেতা আলহাজ¦ আবেদ হোসেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর ও মহানগর যুব মহিলালীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন