Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতেই মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি : এড. সাখাওয়াত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১০:০২ পিএম

বিএনপিতেই মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি : এড. সাখাওয়াত
Swapno

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান বলেছেন,  একসময় জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, তখন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর্মিদের ঐক্যবদ্ধ করেছেন, যুব ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছেন। যিনি সেক্টর কমান্ডার হিসেবে পরিচিত। উনি পরবর্তীতে জেট ফোর্স গঠন করেছেন এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। 

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এড.সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আওয়ামীলীগের উদযাপন কমিটি হয়েছে এবং বিএনপিরও উদযাপন কমিটি হয়েছে, যেখানে আওয়ামীলীগের উদযাপন কমিটিতে কোন সেক্টর কমান্ডার নেই, কোন বীর উত্তম নেই। কিন্তু বিএনপির উদযাপন কমিটিতে কয়েকজন বীর উত্তম ও সেক্টর কমান্ডার রয়েছে। বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করেছে। আওয়ামীলীগের চেয়ে বিএনপির ভেতরেই বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন। 

 

সাখাওয়াত আরও বলেন, আজকে সরকার বিএনপিকে ভয় পায়। জিয়াউর রহমানের নামকে ভয় পায়। তাই তারা জিয়াউর রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। যতই কুৎসা রটানো হোক এদেশের মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদুর ইসলাম টুলু বিশেষ অতিথি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজির মাহমুদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম মুছা, মহানগর তাঁতী দলের সদস্য সচিব ইকবাল হোসেন, জেলা গার্মেন্ট শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, যুগ্ম আহ্বায়ক লিংকন খান, অ্যাডভোকেট রাজিব মন্ডল, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিংরাজ খান, ইব্রাহিম আহমেদ বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন