সাবেক সাংসদ আবুল কালাম ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৭:৩৭ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট আবুল কালাম ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
তিনি জানান, রোববার আমার বাবা ও মা দুজনেই করেনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা বাড়িতেই চিকিৎসা গ্রহণ করছেন।
এসময় তিনি তাদের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।


