তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালির বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এড.রফিক আহম্মেদ, হাজী ফারুক হোসেন, মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইন সম্পাদক এড. আনিছুর রহমান মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, এনামুল হক রোমান, ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ প্রমুখ।


