বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার কথা চিন্তা করা যায় না : এড. দিপু
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:০৭ পিএম
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পেয়েছিলো। কারণ বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার কথা কল্পনা করা যায়না। বাংলাদেশ স্বাধীন হবার পর আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানীরা আমাদের বঙ্গবন্ধুকে ছাড়তে বাধ্য হয়েছিলো। ১৯৭২ সালের এই দিনে তিনি দেশে ফিরেই যুদ্ধ বিদ্ধস্ত এই দেশের দায়িত্ব নিয়ে পূণর্গঠনে ঝাঁপিয়ে পড়েন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বন্দরে সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া ও উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগে এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এডভোকেট আনিসুর রহমান দিপু এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বুঝতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পাক বাহিনীর হামলায় যাতায়াত ব্যবস্থা এবং শিল্প কারখানাগুলো পুরোপুরি ধবংস হয়ে যায়। বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দেন। তিনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং জাতীয় ঐক্য গঠনের স্বপ্ন দেখেছিলেন।
তাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এই মহান নেতাকে গভীরভাবে স্মরণ করছি ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি’।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আল আমিন মোল্লা, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর শাহী ইসফাত জাহান মায়া, আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, ২৫নং ওয়ার্ড যুবলীগ নেতা হাজী আক্তার হোসেন, যুবলীগ নেতা সৈয়দ আহম্মেদ, নূর মুহম্মদ, নজরুল ইসলাম বাদশা, জাতীয় পার্টি নেতা হাসান, রাজু, মিজানুর রহমান, মোস্তফা কামাল ভূঁইয়া প্রমুখ।


