Logo
Logo
×

রাজনীতি

এড. তৈমূর আলমকে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৮:০১ পিএম

এড. তৈমূর আলমকে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের শুভেচ্ছা
Swapno

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। 

 

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের মাসদাইর এলাকায় তৈমুর আলম খন্দকারের বাড়ি মজলুম মিলনায়তনে এ শুভেচ্ছা জানান তারা।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছায় নেতৃত্ব দেন সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোল্লা সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ ও সহসভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুসহ নেতৃবৃন্দ।

 

জেলা শ্রমিকদলের শুভেচ্ছায় নেতৃত্ব দেন সভাপতি মন্টু মেম্বার।

 

আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সহসভাপতি আ. জলিল, যুগ্ম সম্পাদক আ. মান্নান, নিয়াজুল ইসলাম, ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. হানিফ, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আল আমিনসহ নেতৃবৃন্দ।

 

এর আগে জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বারের নেতৃত্বে আহবায়ক কমিটির জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন