ফতুল্লা থানার অস্ত্র মামলায় ছাত্রদল সভাপতি রনির হাজিরা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৭:৩৬ পিএম
ফতুল্লা থানার দায়েরকৃত অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।
বুধবার (৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন তিনি। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৩৬/১৯ ।
এ সময় মশিউর রহমান রনি বলেন, আমার বিরুদ্ধে মামলাগুলো সব গায়েবী ও মিথ্যা মামলা। এসব মামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার বিরুদ্ধে এই অবৈধ অস্ত্র মামলা দিয়ে আমাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছিল।
রনির পক্ষে আইনজীবী হিসেবে আদালতে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।


