মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৫:৫৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে সদ্য ঘোষিত কমিটিতে সদস্য সচিব করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় ফোরামের সিনিয়র সহসভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির এবং যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে এই শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, ফোরামের সাবেক সহসভাপতি এড. মশিউর রহমান শাহিন, ফোরাম নেতা এড. শুক্কুর মাহমুদ, এড. আনিসুর রহমান আনিস প্রমুখ।
প্রসঙ্গত, ১ জানুয়ারি শুক্রবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


