জেলা প্রশাসকের সাথে তৈমুর আলম খন্দকারের সৌজন্য সাক্ষাত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৫:৪৪ পিএম
নারায়ণগঞ্জ নতুন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি জেলা প্রশাসকের কাছে নায়ায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার দিকগুলো তুলে ধরেন।
বুধবার (৬ জানুয়ারী) সকাল ১১টায় জেলা প্রশাসক এর কার্যালয়ে কক্ষে তিনি এ সাক্ষাৎ করেন। সেসময় তিনি সাংবাদিকদের বলেন, ফতুল্লার তল্লা বাইতুল্লা সালাত জামে মসজিদ এর বিস্ফোরণ মামলা ডিভিশনে আছে। এ মামলা চলে না। আমার কোনো অধিকার নাই যে, আমি মামলা করব। কারণ যারা মারা গেছেন আমি তাদের কোনো আত্মীয় স্বজন না। তাদের কোনো বংশধর বা ওয়ারিশ না। কাজেই আমার কোনো ক্ষমতা নাই।
এ সময় তিনি পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদ, বসুন্ধরা গ্রুপের জমি সংক্রান্ত বিষয়ষহ বিভিন্ন বিষয়ে মামলা মোকদ্দমা’র কাজ করার জন্য জেলা প্রশাসকের সহযোগিতার কেন দরকার সে বিষয়গুলো সাংবাদিকদের নিকট তুলে ধরেন।


