Logo
Logo
×

রাজনীতি

অনুমোদন পেল জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৫:৪৭ পিএম

অনুমোদন পেল জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি 
Swapno

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আগের কমিটি বিলুপ্ত হওয়ার দশ মাস পর সাবেক সভাপতি এড. তৈমুর আলম খন্দকারকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

 

শুক্রবার (১ জানুয়ারি) সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন করেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে কমিটির অনুমোদনকৃত কাগজটি বুঝে নেন তৈমুর আলাম খন্দকারসহ নেতৃবৃন্দ।

 

কমিটির সাতজন যুগ্ম আহবায়ক হলেন- মনিরুল ইসলাম রবি, নাসির উদ্দিন, আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আব্দু, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না।

 

সদস্যরা হলেন, খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, শরীফ আহমেদ, মাহমুদুর রহমান সুমন, মোশারফ হোসেন, বশির উদ্দিন বাচ্চু, হাজী সেলিম হক, মোশারফ হোসেন, আশরাফুল আলম রিপন, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হাবিবুর রহমান হাবু, দুলাল হোসেন, কাশেম ফকির, ইউসুফ আলী ভূঁইয়া, আব্দুল আজিজ মাষ্টার, এম এ হালিম জুয়েল, এড. গুলজার হোসেন, শাহ আলম হিরা, নুরুন্নাহার বেগম, একরামুল কবির মামুন, শাহ আলম মুকুল, মোস্তাকুর রহমান, রিয়াজুল ইসলাম, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, কামরুজ্জামান মামুন, হামিদুল হক খান, বাকির হোসেন, আল মোজাহিদ মল্লিক, জুয়েল আহমেদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন