Logo
Logo
×

রাজনীতি

না’গঞ্জে ঘন্টা বাজালে সারা দেশে ঘন্টা বাজবে : শামীম ওসমান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ পিএম

না’গঞ্জে ঘন্টা বাজালে সারা দেশে ঘন্টা বাজবে : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ ৪ আসেনের এমপি একএম শামীম ওসমান বলেছেন, আরেকবার মাঠে নামার দরকার আছে। ৯ জানুয়ারি এই নারায়ণগঞ্জে আমরা ঘন্টা বাজাবো। নারায়ণগঞ্জে ঘন্টা বাজালে সারা বাংলাদেশে ঘন্টা বাজবে। এমন ঘন্টা বাজাবো যেন ষড়যন্ত্রকারীদের বুকের পাজর বন্ধ হয়ে যায়। যারা দেশ বেইচা খাইতে চাও তাদের উদ্দেশ্যে বলবো সেদিন।

 

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারে অনুষ্ঠিত আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মেয়র আইভীকে শামীম ওসমান এ অনুরোধ জানান।  


কর্মীসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহসভাপতি চন্দনশীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন