Logo
Logo
×

রাজনীতি

মেয়র আইভীকে প্রধান অতিথি থাকার অনুরোধ শামীম ওসমানের

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪০ পিএম

মেয়র আইভীকে প্রধান অতিথি থাকার অনুরোধ শামীম ওসমানের
Swapno

আগামী ৯ জানুয়ারি শামীম ওসমানের ডাকা আওয়ামী লীগের জনসভায় নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রধান অতিথি হিসেবে থাকার অরুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান। ওই জনসভায় শামীস ওসমান বক্তা হিসেবে থাকবেন বলে ঘোষণা দেন। 


সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারে অনুষ্ঠিত আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মেয়র আইভীকে শামীম ওসমান এ অনুরোধ জানান।  


কর্মীসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহসভাপতি চন্দনশীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।


কর্মী সভায় মেয়রকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, কেউ কয় খোকন সাহার নামে নাকি মামলা করবে। মামলা খাইতে খাইতে, জামিন করাইতে করাইতে যারা ভূত হইয়া গেল তাদের মামলার ভয় দেখায়। প্রকৃত আওয়ামী লীগারদের যাচাই-বাছাইয়ের সময় আসছে। এখন তো দুই নম্বর আওয়ামী লীগের ঠেলায় এক নম্বর আওয়ামী লীগ কোনায় পইড়া যায়।


তিনি আরো বলেন, সবাইকে দাওয়াত দিলাম। জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি তো জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট।

 

আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি প্রধান অতিথি হিসেবে থাইকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করবো, আপনি আসেন, একসাথে কাজ করেন। সম্পত্তি খাওয়া বন্ধ করেন।


শামীম ওসমান বলেন, আরেকবার মাঠে নামার দরকার আছে। ৯ জানুয়ারি এই নারায়ণগঞ্জে আমরা ঘন্টা বাজাবো। নারায়ণগঞ্জে ঘন্টা বাজালে সারা বাংলাদেশে বাজবে। এমন ঘন্টা বাজাবো যেন ষড়যন্ত্রকারীদের বুকের পাজর বন্ধ হয়ে যায়। যারা দেশ বেইচা খাইতে চাও তাদের উদ্দেশ্যে বলবো সেদিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন