Logo
Logo
×

রাজনীতি

নগরীতে মহানগর জাতীয় যুব সংহতির মিছিল, পুষ্পস্তবক অর্পন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:২৭ পিএম

নগরীতে মহানগর জাতীয় যুব সংহতির মিছিল, পুষ্পস্তবক অর্পন
Swapno

মহানগর জাতীয় যুব সংহতির নবগঠিত নেতৃবৃন্দরা সোমবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কে মিছিল করেছে। পরে তারা এ মিছিল নিয়ে মাসদাইর কবরস্থানে যায়। সেখানে প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। 

 

এরপর নেতৃবৃন্দ প্রয়াত নেতার বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করেন। পুষ্পস্তবক অর্পন  ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বাপ্পী ও কাজী ইসমাইলের নেতৃত্বে গলাচিপা থেকে এবং বাধন ও রানার নেতৃত্বে বন্দর থেকে বিশাল দুটি মিছিল যোগদান করে। 

 

এ সময় জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক রানা, সিনাফি রহমান, রবিউল, আরমান, উজ্জল, শাহিন, সুমন, রাকিব, সেলিম, শাহআলম, খালেদ, রাজা, রহিম, জামাল প্রমুখ। 

 

বন্দরের মিছিলের জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ হলেন আরিফ, জসিম, শাহপরান, বিবেক, নুরনবি, গনি, ইমন, নাইম, পলক, সালাউদ্দিন, শ্রাবন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন