Logo
Logo
×

রাজনীতি

এখন কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে, তাদের আমরা চিনি : বাদল

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১০:১৩ পিএম

এখন কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে, তাদের আমরা চিনি : বাদল
Swapno

আমাদের স্বাধীনতার উনপঞ্চাশ বছর চলে গেছে। এই উনপঞ্চাশ বছরে কেনো বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গা হলো না। এখন কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে, তাদের আমরা চিনি।

 

কিন্তু দলের ভিতরে কাদের উপর খুনি মোশতাকের প্রেতাত্মা ভর করেছে, তাদের চিহ্নিত করতে হবে। ভাস্কর্য তো আরো ছিলো কেনো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হলো? এটাই বোঝার বিষয়। এখন আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।


রোববার (২৭ ডিসেম্বর)  বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকাÑনারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান অ্যামিউজমেন্ট মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামীলীগের কর্মী সভায় জেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল এসব কথা বলেন।  


কর্মী সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণয়গঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।


সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি ও মহানগর  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, মহানগর  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি। 


এসম বাদল আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পকিস্তানের হানাদাররা বঙ্গবন্ধুকে কারা অভ্যন্তরে বার বার ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা করেছে। কিন্তু সাহস পায় নাই।

 

মানুষ লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুকে দেশে ফিরিয়ে এনেছেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলো কারা? সেই খন্দকার মোস্তাক। যে নিজ দেশের ও নিজ দলের ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন