Logo
Logo
×

রাজনীতি

মুজিব কোর্ট পড়ে ঢুকে পড়েছে ওরা : চন্দন শীল

Icon

 স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১০:০০ পিএম

মুজিব কোর্ট পড়ে ঢুকে পড়েছে ওরা : চন্দন শীল
Swapno

লড়াই চলবে, আমরা ওদের শিকর উপড়ে ফেলবো। সবাই সচেতন থাকবেন, ওদের এজেন্টরা কিন্তু এই মুজিব কোর্ট পড়ে আমাদের ভিতর ঢুকে পড়েছে। সেই সকল অপশক্তিদের আগে দল থেকে বহিস্কার করতে হবে। শুধু দল থেকেই নয়, বাংলাদেশ থেকেও বিতাড়িত করে আমরা ঘরে ফিরবো।

 

 রোববার (২৭ ডিসেম্বর)  বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকাÑনারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান অ্যামিউজমেন্ট মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামীলীগের কর্মী সভায় ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি ও মহানগর  আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল এসব কথা বলেন।   

 

কর্মী সভায় ফতুল্লাহ থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণয়গঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

 

এসময় তিনি বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য নতুনা কোন ব্যাপার না। অনেক ভাস্কর্য হয়েছে জিয়াউর রহমানের ভাস্কর্য যখন হয়েছে তখন ওরা কিছু বলে নাই এখন হঠাৎ করেই তারা বলছে তারা চাইছে ঘোলা পানিতে মাছ শিকার করতে।

 

অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে বলে কিসের জাতির পিতা কিন্তু তারাই পাকিস্তান আমলে মুহাম্মদ আলীকে জাতির পিতা হিসেবে মানতো তখন কিছু হতো না
 


 এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি ও মহানগর  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, মহানগর  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন