Logo
Logo
×

রাজনীতি

আমরা জানি কোথা থেকে ষড়যন্ত্র হচ্ছে : খোকন সাহা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

আমরা জানি কোথা থেকে ষড়যন্ত্র হচ্ছে : খোকন সাহা
Swapno

সৌদি আরব, ইন্দনেশিয়া, মলয়েশিয়া, মিশরসহ সারা পৃথিবীতেই ভাস্কর্য রয়েছে। তাছাড়া বাংলাদেশেও অনেক ভাস্কর্য তৈরি হয়েছে। বিএনপির জিয়াউর রহমানের ভাস্কর্যও তৈরি হয়েছে। তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এতো সমস্যা কেন? আমরা জানি কোথা থেকে ষড়যন্ত্র হচ্ছে।
 
রোববার( ২৭ ডিসেম্বর)  বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকাÑ নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান অ্যামিউজমেন্ট মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামীলীগের কর্মী সভায় মহানগর  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এসব বলেন।


কর্মী সভায় ফতুল্লাহ থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণয়গঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।


 
এ সময় খোকন সাহা আরো বলেন, যখন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা হয় তখন সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন শামীম ওসমান তার মত সারা দেশের প্রতিনিধিরা যদি প্রতিবাদ করতো তাহলে ভাস্কর্য ভেঙছে তারা এই দেশে ছেড়ে চলে যেতে বাধ্য হতো।  

তিনি প্রথম এই মৌলিবাদী শক্তিকে সর্বপ্রথম অবাঞ্চিত ঘোষণা দিয়েছিলেন। তাদের পরিস্কার ভাষায় বলতে চাই, শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যদি অন্য কারো ভাস্কর্যও ভাঙ্গা হয়, তাহলে হাত কেটে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবো।
 
সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি ও মহানগর  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আইন বিষয়ক সম্পাদক এড. এস এম ওয়াজেদ আলী খোকন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিমউদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আসাদুজ্জামান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো জুয়েল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন