Logo
Logo
×

রাজনীতি

বিদায় নেবনা বিদায় দেব : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪২ পিএম

বিদায় নেবনা বিদায় দেব : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিদায় নেবনা বিদায় দেব। বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলো ? ওদের কপাল ভালো যে আমরা শান্ত হয়ে গেছি।

 

আমরা আল্লাহর উপর এবং জনগনের উপর বিশ্বাস করি। প্রশাসনকে আমরা সাহায্য করবো কিন্তু তাদের সাহায্যে আমরা চলবোনা, অন্তত নারায়ণগঞ্জে না।  


শনিবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাভানা মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 


শামীম ওসমান বলেন, ৪২/৪৫ জনের টিম হয়। এদের মধ্যে কেউ কেউ নারায়ণগঞ্জে আসেন। কোন আইনজীবীর চেম্বার থেকে টানা ডিস্ট্রিবিউট হয় জানি। তারা শেখ হাসিনা পর্যন্ত হাত দিয়ে দেখতে চায়। সেদিন বেশি দূরে নয় যেদিন জবাব দেয়া হবে। আপনাদের কাছে ভিক্ষা চাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন কারণ তিনি এদেশের ভবিষ্যৎ।


সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন