Logo
Logo
×

রাজনীতি

দিনের ভোট রাতে দিয়ে গনতন্ত্র হত্যা করেছে : এড. সাখাওয়াত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ পিএম

দিনের ভোট রাতে দিয়ে গনতন্ত্র হত্যা করেছে : এড. সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর দিনের ভোট রাতে দিয়ে দেশের গনতন্ত্র হত্যা করেছে এই স্বৈরাচারী সরকার।

 

আগামী ৩০শে ডিসেম্বরকে গনতন্ত্র হত্যা দিবস হিসেবে কর্মসূচি পালন করবে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করার আহ্বান করছি।

 

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

 

বুধবার ( ২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় এড. সাখাওয়াত হোসেন খানের চেম্বারে সদ্য নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটিকে শুভেচ্ছা কালে তিনি এসব কথা বলেন।

 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান ।

 

এসময়ে ফোরামের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন।

 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য সচিব গুলজার হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, যুবদল নেতা সম্প্রাট হাসান সুজন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সিদ্ধিরগঞ্জ নাসিক ১০নং ওয়ার্ড যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, হারুন অর রশিদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন