Logo
Logo
×

রাজনীতি

ক্ষমতায় থাকলে বাঘের বাচ্চা না থাকলে বিলাইর বাচ্চা : উজ্জল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

ক্ষমতায় থাকলে বাঘের বাচ্চা না থাকলে বিলাইর বাচ্চা : উজ্জল
Swapno

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেছেন, আমরা যারা বঙ্গবন্ধু’র আদর্শে রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মেয়র আইভীর উন্নয়নকে যারা বিশ্বাস করি, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে এক শ্রেণি’র সন্ত্রাসী শেখ হাসিনার উন্নয়ককে বাধাগ্রস্ত করছে। ওয়ান ইলিভেনের সময় তারা কোথায় ছিলেন প্রশ্ন করে তিনি বলেন, এই লোকগুলো দল ক্ষমতায় আসলে বাগের বাচ্চা ক্ষমতায় না থাকলে হয়ে যায় বিলাইর বাচ্চা।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে হকার ইস্যুতে মেয়র আইভী সমর্থকদের বিরুদ্ধে নিয়াজুলের দায়ের করা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, শেখ হাসিনাকে ভালোবাসি, শত বিপদেও জননেত্রী শেখহাসিনাকে ছেড়ে যাই নাই। আমরা ছেড়ে যাবোও না। এই নারায়ণগঞ্জ আমাদের চৌদ্দ পুরুষের বসত। আমরা নারায়ণগঞ্জ ছেড়ে যাবো না। হামলা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না।

 

তিনি বলেন, প্রশাসন সন্ত্রাসীদের চিনে না, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সবাই দেখেছে মেয়রকে হত্যা করার জন্য কে অস্ত্র নিয়ে আসছে। আর সেই হত্যার আসামি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ যুবলীগ থেকে শুরু করে সাংবাদিক ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে।

 

উজ্জ্বল বলেন, আমাদের দোষ কিসের? আমরাতো বঙ্গবন্ধুর কথা বলি, আমরাতো জননেত্রী শেখহাসিনার উন্নয়নের কথা বলি। আমরা কোন সন্ত্রাস, খুন বা ট্রেন্ডার বাজি করি না। তাহলে কেনো আমাদের নেতা কর্মীদের উপর বার বার হামলা মামলা করা হবে।

 

এসময় তিনি প্রশাসনকে উদেশ্য করে বলেন, আপনারা নিরপেক্ষভাবে থাকেন, যারা সন্ত্রাসী তাদেরকে সবাই চিনে। এর পরও যদি আমাদের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের হয়রানি করা হয়। তাহলে যুবলীগ নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে রাজপথ অবরোধ করে দিবে।

 

মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, কার্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা হারুন অর রশিদ, ১৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সামসুল করিম, ১৫ ওয়ার্ড যুগ্ম আহবায়ক বিপ্লব বসু, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেদ, মহানগর সৈনিকলীগ সভাপতি মাকসুদুল আলম জাভেদ, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন