Logo
Logo
×

রাজনীতি

এই হামলা বাংলাদেশের মানচিত্র ও পতাকার উপর : সাজনু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম

এই হামলা বাংলাদেশের মানচিত্র ও পতাকার উপর : সাজনু
Swapno

কুষ্টিায়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু বলেছেন, এই হামলা শুধু ভাস্কর্যের উপর হয়নি। এই হামলা ছিল বাংলাদেশের মানচিত্রের উপর, লাল সবুজের পতাকার উপর। এই সময় তিনি সকল অপশক্তির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে অনুরোধ জানান।

 

বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৮ ডিসেম্বর) চাষাঢ়া শহীদ মিনারে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলীসহ নেতৃবৃন্দ।

 

সাজনু আরো বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৬৬’র ছয়দফা, ১৯৬৯’র গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ’৭১ এর ৭মার্চ সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ডাকে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাসের সেই সংগ্রামে ২৮ লক্ষ প্রাণ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকায় মানচিত্র উপহার পেয়েছিলাম।

 

তিনি বলেন, যে সময় বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্নে ছিলেন, তখন পাকিস্তানের দোসররা ’৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর ওরা ভেবেছিল বাংলাদেশ শেষ। কিন্তু আসলে তারা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।

 

সাজনু বলেন, দীর্ঘ একুশ বছর বালাদেশে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকার পর ১৯৯৬ সালে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করি। ২০০৮ সালে ক্ষমতায় যাওয়ার সময় আওয়ামীলীগ বলেছিল যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশ থেকে মৌলবাদ উৎখাত করব, রাজাকারদের বিচার করব এবং জাতির জনক বঙ্গবন্ধু’র হত্যাকারিদের বিচার কার্য সম্পন্ন করব।

 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন ’৭১্এর ও ’৭৫এর কুলাঙ্গারদের উত্তরসূরীরা এই ২০২০ সালে যখন জাতির পিতার ভাস্কর্যে হামলা করে তখন আমরা জাতির কাছে লজ্জিত হয়ে যাই। যে নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে নেতা দেশের জন্য তার ৫৫ বছরের মধ্যে ১৩বছরই জেলখানায় কাটিয়েছেন। সেই নেতার ভাস্কর্যে হামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিবাদ করার জন্য সিনিয়র নেতাদের নির্দেশের অপেক্ষায় আছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন